বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষকে নিয়ে অপপ্রচারে এলাকায় তীব্র-সমালোচনার ঝড়। গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২৫ ঘোড়াঘাটে মাদকের বিশাল সিন্ডিকেট: অভিযানে ধরা পড়ছে কেবল ‘চুনোপুঁটি নলডাঙ্গা পৌরসভার অর্থবছরের ১০২ কোটি ২৫ লাখ টাকার বাজেট ঘোষণা। মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’অনুষ্ঠিত গোয়াইনঘাটে শ্বশুরবাড়ি থেকে স্বর্ণ চুরির অভিযোগ,ভাই-বোনের বিরুদ্ধে আদালতে মামলা! শিবপুর উপজেলার বিভিন্ন অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। লাখাই মুড়িয়াউকে হত্যার আসামি বানিয়াচং থেকে র‍্যাবের অভিযানে গ্রেফতার। শিবপুর শিক্ষকের বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
Title :

নরসিংদীতে ১১ কেজি গাঁজাসহ একজন ও শিবপুরে ৭ জন জুয়ারী গ্রেফতার ।

  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ নরসিংদীতে অদ্য ২ জুলাই বুধবার দুপুরে র‍্যাব-১১ এর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন।  গ্রেফতারকৃত ব্যক্তি জাহিদুল ইসলাম (২১) ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানা এলাকার দুলাল মিয়ার ছেলে। র‍্যাব সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে র‍্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সাহেপ্রতাব এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি জাহিদুলকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ১১ কেজি গাঁজা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।র‍্যাব-১১ ক্যাম্প কমান্ডার জুয়েল রানা বলেন,র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী সহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতার এবং চুরি, ডাকাতি, ছিনতাই রোধ সহ সমাজে শান্তি,শৃঙ্খলা বজায় রাখতে র‍্যাব নিয়মিত কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে ১১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেন। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞেসাবাদে সে স্বীকার করে সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে নরসিংদী সহ আশেপাশের বিভিন্ন জায়গায় নিয়মিত বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃত এর বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।এছাড়াও অদ্য ২/৭/২৫ ইং বুধবার নরসিংদী জেলার শিবপুর মডেল থানা এলাকায় দুলালপুর ইউনিয়নে এর লাখপুর বাজারের উত্তর পাশে বাবুল নাজির এর কলাবাগানের ভিতর জুয়া খেলা অবস্থায় ৭ জন জুয়ারীকে গ্রেফতার করেন শিবপুর মডেল থানার পুলিশ। এরা হলো ১) দৌলত হোসেন(৩৮)পিতামৃত সফিজ উদ্দিন সাং-চরআলিনগর ২) খোরশেদ আলম পিতা-মৃত ইসরাফিল সাং-চরসিন্দুর থানা-পলাশ ৩)ফারুক (৪৫)পিতা মৃত রাফিজ উদ্দিন সাং হরিনারায়নপুর থানা মনোহরদী ৪) আলামিন (৩৮)পিতা নুর ইসলাম সাং-মানিকদী ৫) মুকসিন (৪৪)পিতা মৃত আলাউদ্দিন সাং-শিমুলিয়া ৬)সেলিম (৩৫)পিতা গোলজার হোসেন ৭।সুরুজ (৫২)পিতা মৃঃ আলী আহমেদ উভয় সাং-লাখপুর থানা শিবপুর। উক্ত আসামিদেরকে জুয়া আইনে প্রসিকিউশন সহ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews