শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

মুরাদনগরে হিন্দু নারীর বাড়িতে সাবেক প্রতিমন্ত্রী কায়কোবাদ!

  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার-মোঃ আমির হোসেন ভূইয়া।

কুমিল্লার মুরাদনগরে সংঘটিত হিন্দু নারী নির্যাতনের ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়াতে শনিবার দুপুরে ওই নারীর বাড়িতে ছুটে যান কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

তিনি ভুক্তভোগী নারী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নেন এবং ন্যায়বিচারের আশ্বাস দেন। এসময় তিনি বলেন, “এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। কোনোভাবেই এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের দল আপনাদের পাশে আছি।”

সাবেক প্রতিমন্ত্রী কায়কোবাদ ভুক্তভোগী পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং তাদের চিকিৎসা, আইনি সহায়তা ও নিরাপত্তার বিষয়টি তদারকি করার আশ্বাস দেন। তিনি পরিবারের সদস্যদের ধৈর্য ধরতে অনুরোধ করেন এবং বলেন, “আমরা চাই দোষীরা দ্রুত গ্রেপ্তার হোক এবং তাদের কঠোর শাস্তি হোক।”

তার উপস্থিতিতে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে। গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কায়কোবাদের এই পদক্ষেপকে স্বাগত জানান এবং এলাকার অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

এই ঘটনার প্রতিবাদে মুরাদনগর উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। একইসাথে ভুক্তভোগী পরিবার ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর বিষয়ে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews