1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম আবির্ভাব দিবস পালিত দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে ২শ ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুই ভাই ইয়াবাসহ গ্রেপ্তার। পাংশায় দৈনিক রাজবাড়ী কন্ঠ পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে র‍্যাবের অভিযানে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ গ্রেফতার। গোয়াইনঘাট কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে মাহে রামাদ্বানে  ইফতার মাহফিল অনুষ্ঠিত কালীগঞ্জে হিরা-রফিউদ্দীন ফাউন্ডেশনের উদ্দৌগে ৫-শত পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরন। খানসামায় ভাবকী ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল বৃহত্তর নোয়াখালী আইনজীবী কল্যাণ সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশের সবজি বাজারে ফিরেছে স্বস্তি! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

 

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

দেশের নিন্ম আয়ের মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে, সবজি বাজারে!

কয়েক সপ্তাহ আগেই বাজারে সব ধরনের সবজির দাম ছিল বাড়তি।

ক্রেতা স্বস্তিতে কিনতে পারছিলেন না সবজি।

যা নিয়ে ক্রেতাদের অভিযোগের অন্ত ছিল না।

তবে গত ২ থেকে ৩ সপ্তাহ ধরে বাজারে কমেছে সবজির দাম।

সাধারণ ক্রেতাদের হাতের নাগালে আসায় স্বাচ্ছন্দ্য ফিরেছে সবজি কেনায়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি২৫) ইং রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

আজকের বাজারে প্রতি কেজি লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৪০ টাকায়, গোল বেগুন প্রতি কেজি ৪৫ টাকা, গাঁজার প্রতি কেজি ৪০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ২৫ টাকা, ফুলকপি প্রতি পিস ৩০ টাকা, শালগম প্রতি কেজি ৩০ টাকা, পটল প্রতি কেজি ৪৫ টাকা, ব্রুকলি প্রতি পিস ৪০ টাকা, পেঁয়াজের ফুল প্রতি মুঠো ১০ টাকা, মুলা প্রতি কেজি ২০ টাকায় বিক্রি হচ্ছে।

 

এ ছাড়া কাঁচা টমেটো প্রতি কেজি ৩০ টাকা, করলা প্রতি কেজি ৫০ টাকা, বরবটি প্রতি কেজি ৫০ টাকা, টমেটো প্রতি কেজি ৪৫ টাকা, শসা প্রতি কেজি ৪৫ টাকা, বিচিওয়ালা শিম প্রতি কেজি ৫০ টাকা, সাধারণ শিম প্রতি কেজি ৪০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ৪৫ টাকা, নতুন আলু প্রতি কেজি ৪৫ টাকা এবং মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

, কিছুদিন আগেও সবজির দাম ছিল আকাশছোঁয়া, সেই তুলনায় এখন সবজির দাম কমেছে!

আগের চেয়ে সবজির দাম তুলনামূলক অনেকটাই কমে এসেছে।

 

মহাখালীর সবজি বিক্রেতা আব্দুর রহিম বলেন, আগের তুলনায় সবজির দাম এখন অনেক কম।

যে কারণে সবজি বিক্রির পরিমাণ বেড়েছে।

আগে এক আইটেমের সবজি যদি পাঁচ কেজি বিক্রি হতো, এখন সেটা ৮-১০ কেজি বিক্রি হয়। দাম কম থাকলে ক্রেতারা কিনে স্বস্তি পায়।

বিক্রির পরিমাণ বাড়ায় আমরাও লাভবান হই।
তিনি আরও বলেন, পুরো শীতজুড়েই সবজির দাম এমন কমই থাকবে।

শীত কমার পর সবজির দাম আবার কিছুটা বাড়তে পারে। তবে এখন যে সবজির দাম চলছে, এমন কম দাম অনেকদিন দেখা যায়নি।

সার্বিক বিষয় নিয়ে কারওয়ান বাজারের সবজি বিক্রেতা বলেন, এখনো সবজির দাম খুব কম, সামনে হয়ত আরও কমতে পারে।

রাজধানীর অন্যান্য খুচরা বাজারগুলোর তুলনায় কারওয়ান বাজারের সবজির দাম আরও কম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট