1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে মহিলাসহ ৪ জন নিহত। মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক। গোপালগঞ্জে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম আবির্ভাব দিবস পালিত দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে ২শ ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুই ভাই ইয়াবাসহ গ্রেপ্তার। পাংশায় দৈনিক রাজবাড়ী কন্ঠ পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে র‍্যাবের অভিযানে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ গ্রেফতার। গোয়াইনঘাট কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে মাহে রামাদ্বানে  ইফতার মাহফিল অনুষ্ঠিত কালীগঞ্জে হিরা-রফিউদ্দীন ফাউন্ডেশনের উদ্দৌগে ৫-শত পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরন।

বাউফলে সাংবাদিকসহ পাঁচজনকে কুপিয়ে পিটিয়ে আহত!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

 

মহিব্বুল্লাহ- বাউফল প্রতিনিধি!

পটুয়াখালীর বাউফলে জমি নিয়ে বিরোধের জের ধরে সাংবাদিক ও দুই শিক্ষিকা সহ ৫ জনকে কুপিয়ে ও পিটিয় আহত করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন- দৈনিক খবরপত্রের বাউফল উপজেলা প্রতিনিধি এইচ এম বাবলু (৪২), পূর্ব দাশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাকিলা জাহান তানজিলা (৩৫), মধ্য কর্পূরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস টুলি (৩৮), মোসা. ঝুমুর আক্তার (৩০), ও সাইদুর রহমান সোহেল (৩৫)। এদের মধ্যে গুরুতর আহত তানজিলাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

দাশপাড়া ইউনিয়ন জামায়াতের রোকন ও খেজুরবাড়িয়া গ্রামের বাসিন্দা সামসুল হক ওরফে সোনা গাজীর ছেলে মো. শাহ আলম গাজীর নেতৃত্বে ৩০-৪০জন এ হামলা করা হয়েছে জানিয়েছেন আহত সাংবাদিক এইচ.এম বাবলু।

তিনি বলেন, ৬৩৪ খতিয়ানের একাধিক দাগে পৈত্রিক সূত্রে আমরা ২একর ৪৯ শতক জমির মালিক। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শাহ আলম গাজী, তার ভাই মনির গাজী ও চাচাতো ভাই মশিউর ক্ষমতার প্রভাব ঘাটিয়ে আমাদের জমি দখল করে ভোগ করেন। আওয়ামী সরকার পতনের পর আমাদের বেদখল হওয়া জমি উদ্ধারের জন্য প্রশাসনের সহায়তা চাই।
থানার ওসি একাধিক বার সালিশ মিমাংশার চেষ্টা করলেও শাহ আলম গাজীরা জামায়াতের প্রভাব ঘাটিয়ে সালিশি প্রত্যাখান করে জোর করে জমি দখলে রাখেন।

ঘটনার দিন আমরা জমির কাছে গেলে শাহ আলম গাজীর নেতৃত্বে তার ভাই মনির ও মশিউর সহ ৩০-৪০জন বহিরাগত সন্ত্রাসী নিয়ে আমাদের ওপর হামলা করেন। হামলায় আমি, আমার বোন, ভাবী সহ ৫জন আহত হই।

হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে দুইজন আটক করা হয়েছে।

এবিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট