1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ। নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌ উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত। মাধবপুরে এলজিইডির রাস্তার মাটি বিক্রির অভিযোগ বাগেরহাটে ৭টি অবৈধ ইটভাটার ৪ লাখ কাঁচা ইট ধ্বংস দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত। গোয়াইনঘাটে ড্রিম সানসেটের নতুন শাখা উদ্বোধন, ২০০ মানুষের মাঝে ইফতার বিতরণ। কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ ঘোড়াঘাটে ৩০ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় ভরসা কেবল একজন ফার্মাসিস্ট ঘোড়াঘাটে ২৬শে মার্চ উপলক্ষে প্রস্তুতি মুলক সভা ও দূর্যোগ বিষয়ক র‍্যালী অনুষ্ঠিত।  চট্টগ্রাম শীতাকুন্ড জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার।

গোপালগঞ্জে কাশিয়ানী ব্যবসায়ী বাড়ীতে ডাকাতির অভিযোগ!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানীতে ব্যবসায়ী মোঃ কালাম শেখের বাড়িতে ডাকাতি হওয়ার অভিযোগ উঠেছে। এসময় ডাকাতরা নগদ এক লক্ষ টাকা ও ৪ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় বলে পরিবার সূত্র জানিয়েছে।তবে পুলিশ বলছে এটি ডাকাতি নয় চুরির ঘটনা। ঘটনার খবর শুনে মুকসুদপুর সার্কেল এর এএস পি আবদুল বাছেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) গভীর রাতে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী মোঃ কালাম শেখ সাংবাদিকদের জানান, রাত ২ টার দিকে ৭ থেকে ৮ জনের মুখোশ ধারী একদল সশস্ত্র ডাকাত ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এসময় সকলকে হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারী ভেঙ্গে নগদ এক লক্ষ টাকা ও ৪ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। ডাকাতির সময় বাড়ীর লোকজনকে মারধর করা হয়।

ঘটনার খবর শুনে মুকসুদপুর সার্কেল এএস পি আবদুল বাছেদ ও কাশিয়ানী থানার ওসি শফিউদ্দিন খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ ব্যপারে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউদ্দিন খান বলেন, এটা ডাকাতির ঘটনা নয়, চুরি হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ক্ষতিগ্রস্থকে অভিযোগ দিতে বলা হয়েছে।দ্রুত দোষীদের গ্রেপ্তার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট