মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবলে পুটিজুরিতে অবৈধ বালু উত্তোলনে, যুবকের এক বছরের কারাদণ্ড । মোহনগঞ্জে এডহক কমিটির সভাপতি বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদীর মাধবদীতে ডাকাতের কুপে এক ব্যক্তি  নিহত। নেত্রকোনার মোহনগঞ্জে মন্দিরে মন্দিরে বৃক্ষরোপণ কর্মসূচি। বাগেরহাটে বনফুল সমবায় সমিতির বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন। কৃষকের সুবিধার্থে খাল খননের উদ্যোগ নিয়েছেন তারেক রহমান। দৈনিক খবরেরকন্ঠ পত্রিকায় নুর ইসলাম চৌধুরীকে ফেনী জেলা প্রতিনিধি নিয়োগ প্রদান। দুর্যোগে মানুষের পাশে মানবিকতার বাতিঘর সৈয়দ মুশফিক আহমেদ নবীগঞ্জে যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত১ আহত ১০, গোপালগঞ্জের দীপা হত্যার মূল হোতা সব্যসাচী গ্রেপ্তার
Title :

হবিগঞ্জের নবীগঞ্জে আ.লীগ নেতা ওবায়দুল কাদের গ্রেফতার!

  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬৭ বার পড়া হয়েছে

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল (৫২)-কে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার মধ্যরাতে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কল্যানপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কাজী ওবায়দুল কাদের হেলাল (৫২) উপজেলার কুর্শি ইউনিয়নের কল্যানপুর গ্রামের মৃত কাজী ফিরোজ মিয়া ওরফে কাজী রাজ্জাক মিয়ার ছেলে ও নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

রবিবার (৯ ফেব্রুয়ারী ২৫) ইং দুপুরে পুলিশ গ্রেফতারকৃত আসামি কে আদালতে সোপর্দ করেন!

নবীগঞ্জ থানা পুলিশের সুত্রে জানা যায়
, গত ৪ আগস্ট হবিগঞ্জ শহরের তিনকোণা পুকুরপাড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়।

এ ঘটনায় গত ৮ সেপ্টেম্বর বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত সজলু মিয়ার ছেলে মো. মুশাহিদ (২৬) বাদী হয়ে ৫৭ জনের নাম উল্লেখ করে ও ২০০ জনকে অজ্ঞাত আসামী করে হবিগঞ্জ সদর থানায় মামলা নং-৮ দায়ের করেন।

শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর থানা ও নবীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কল্যানপুর গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে কাজী ওবায়দুল কাদের হেলাল (৫২)-কে গ্রেফতার করেন!

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় ৮ সেপ্টেম্বর হবিগঞ্জ সদর থানার মামলায় আসামী হিসেবে কাজী ওবায়দুল কাদের হেলাল (৫২)-কে গ্রেফতার দেখানো হয়।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়।

এ ঘটনায় হবিগঞ্জ সদর থানায় মামলা নং-৮ এর আসামী হিসেবে কাজী ওবায়দুল কাদের হেলালকে গ্রেফতার করা হয়েছে।
বিজ্ঞ আদালত আসামি কে কারাগারে প্রেরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews