রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সর্বশেষ :
আজমিরীগঞ্জে চরম বিদ্যুৎ সংকট দিনে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ পাওয়ায়,জনজীবন বিপর্যস্ত কোটালীপাড়ায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত বাহুবলে যোগদানের একদিনের পরে বিতর্কিত ওসি আলী আশরাফ প্রত্যাহার। গোপালগঞ্জে বিচারকের বিরুদ্ধে আইনজীবীদের বিক্ষোভ। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারদের মহাসমাবেশ অনুষ্ঠিত মুকসুদপুরে রিয়ান মোল্লা হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কোটালীপাড়ায় পূবালী ব্যাংক শাখায় ক্যাশলেস বাংলাদেশ সভা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে অনৈতিক কর্মকান্ডে দায়ে ৪ নারী পুরুষ আটক। বাহুবলে র‍্যাবের অভিযানে ডাকাত দলের মূলহোতা লাল মিয়া গ্রেফতার। ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটাচ্ছে ।
Title :

বকশীগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বিক্ষোভ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

মোস্তফা গাজী বকশীগঞ্জ (জামালপুর)প্রতিনিধি।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সাধুরপাড়া ইউনিয়নের সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়টি জাতীয়করণের দাবিতে বিক্ষোভ করেছেন অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকরা।

২০ই ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় অত্র বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে দাবি পূরণের জন্য এই বিক্ষোভ মিছিলে ছাত্র/ছাত্রী শিক্ষক-কর্মচারীরা এতে অংশ নেয়।

এসময় তাদের দাবি দাওয়ায় বলছেন, সরকারি বিধি অনুযায়ী যথাযথ নিয়মে বাড়িভাড়া, মেডিক্যাল ভাতা, শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে। প্রজ্ঞাপন ছাড়া কোন শিক্ষক-কর্মচারীরা তাদের ঘরে ফিরবেন না।
পরবর্তীতে সকল শিক্ষকরা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এর আগে তারা আন্দোলনস্থলে সরকারের পক্ষ থেকে আশ্বাস দিতে হবে বলে দাবি জানান। তবে শিক্ষকরা বলছেন আন্দোলনস্থলে এসে সরকারের পক্ষ থেকে ঘোষণা দিতে হবে।

এর আগেও গত ১২ ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা ঢাকায় অবস্থান নেন।তারা আরো বলেন, আমাদের পরিবারে সচ্ছলতা নাই সংসার চালাতে হিমশিম খেতে হয়, ছেলে মেয়েদের ভরণপোষণে বেশ কষ্টসাধ্য হয়ে উঠেছে, তাই তাদের যথাযোগ্য দাবি না মানা হলে, অন্যথায় শিক্ষকরা পরিবার-পরিজন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন। দেশের সরকার ও উপদেষ্টা মণ্ডলীর কাছে বিষয়টি সুরাহার জন্য আকুল আবেদন জানিয়ে তারা বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা শেষ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews