1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে উদ্বোধন হলো কোডেক ক্রিয়েটিভ চাইল্ড সেন্টার কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার আজমিরীগঞ্জে মাদক ও জুয়ার ভয়াবহ বিস্তার বিপন্ন যুবসমাজ ও বিপর্যস্ত জনজীবন। ঘোড়াঘাট উপজেলায় পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস। হবিগঞ্জের মাধবপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে বৃদ্ধ নিহত ৩০ জন আহত। নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান। গোয়াইনঘাটে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা নানিশাশুড়িকে হত্যাচেষ্টার অভিযোগ! পানছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত কোটালীপাড়ায় পুকুরের পানি থেকে ব্যারেল ভর্তি ডিজেল উদ্ধার ফকিরহাটে তেল নিতে গিয়ে বাসের ধাক্কায় বাইক চালক নিহত

কালীগঞ্জে আইএফআইসি ব্যাংক কর্তৃক ঈদ উপহার পেল এতিম শিশুরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

 

মোঃমাহাবুবুর রহমান।কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি।

‘ঈদের জামায় খুশির সাজ,সবার মাঝে ছড়িয়ে যাক’ এই স্লোগানকে সামনে রেখে ঈদের খুশি ও ভালোবাসা সুবিধাবঞ্চিত এতিম শিশুদের মাঝে ছড়িয়ে দিতে আইএফআইসি ব্যাংক দেশব্যাপী সকল জেলাসমূহে পবিত্র রমজান মাসব্যাপী শুরু করেছে ব্যাতিক্রমী এক ঈদ ক্যাম্পেইন বা কর্মসূচি। এ ধারাবাহিকতায় আইএফআইসি ব্যাংকের ঝিনাইদহের কালীগঞ্জ এসএমই/কৃষি শাখার আয়োজনে পৌর এলাকার আড়পাড়ায় অবস্থিত ” আড়পাড়া জে এস পি কারিগরী বেসরকারি এতিমখান”র শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক বিতরণ করা হয়। বুধবার (৫ মার্চ) দুপুর ২ টায় এই উপলক্ষে এতিমখানার অফিস কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকটির কালীগঞ্জ শাখার ব্যবস্থাপক সাইদুর শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এতিমখানা পরিচালনা পরিষদের সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, আলহাজ্ব জালাল উদ্দিন বিশ্বাস,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের,নাজমুল হক মিশু,এতিমখানার তত্তাবধায়ক মনিরুজ্জামান মিঠু।এ সময় ঈদের নতুন পোশাক হাতে পেয়ে এতিম শিক্ষার্থীদের মনে খুশির আমেজ লক্ষ করা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট