বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ।
Title :

কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

পলাশ চন্দ্র বিশ্বাস ,গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায়
অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সোমবার (০৬এপ্রিল) উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে কুশলা বাজারের পশ্চিম পাশের খালটি দখলমুক্ত করেন।

জানাগেছে, শেখ, মিলন ফারুক শেখ, ইউছুপ ফকির, মিজান শেখ, সামচুল শেখ নামে কয়েক জন প্রভাবশালী ব্যক্তি বাঁশের বেড়া দিয়ে উপজেলার কুশলা বাজারের পশ্চিম পাশের খালটি দখল করে নেয়। এ খবর জানার পর উপজেলা প্রশাসন খালটি দখল মুক্ত করেন। তবে খালটির বিভিন্ন স্থানে এখনো পাকা ভবন ও দোকান রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। তারা দ্রুত সময়ের মধ্যে পুরো খালটি দখলমুক্ত করে খননের দাবী জানিয়েছেন। এ দিকে খাল দখলের বিষয়ে দখলদারদের কাছে জানতে চাওয়া হলে তারা কোন প্রকার মন্তব্য করতে রাজি হননি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ বলেন, এটি একটি প্রবাহমান খাল। কতিপয় ব্যক্তি খালটি বাঁশের বেড়া দিয়ে দখল করে নিয়েছে। এটি দখল বা ভরাট হলে এলাকার ৭/৮ টি গ্রামের কৃষি কাজ ব্যাহত হবে। তাই আমরা উপজেলা প্রশাসন খালটি দখলমুক্ত করলাম। আমাদের এই অভিযান উপজেলা ব্যাপী আগামীতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews