1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সর্বশেষ :
মোহনগঞ্জ মহিলা কলেজে শিক্ষার্থীদের সাথে ওসির মতবিনিময়। বাগেরহাটে উদ্বোধন হলো কোডেক ক্রিয়েটিভ চাইল্ড সেন্টার কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার আজমিরীগঞ্জে মাদক ও জুয়ার ভয়াবহ বিস্তার বিপন্ন যুবসমাজ ও বিপর্যস্ত জনজীবন। ঘোড়াঘাট উপজেলায় পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস। হবিগঞ্জের মাধবপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে বৃদ্ধ নিহত ৩০ জন আহত। নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান। গোয়াইনঘাটে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা নানিশাশুড়িকে হত্যাচেষ্টার অভিযোগ! পানছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত কোটালীপাড়ায় পুকুরের পানি থেকে ব্যারেল ভর্তি ডিজেল উদ্ধার

কোস্টগার্ডের অভিযানে ২৮ কেজি হরিণের মাংসসহ শিকারী আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

 

হারুন শেখ রামপাল বাগেরহাট সংবাদদাতা।

সুন্দরবনের নলিয়ানে অভিযান চালিয়ে ২৮ কেজি হরিণের মাংস সহ ১ হরিণ শিকারীকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন।

শুক্রবার (১৪ মার্চ) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৯ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবন সংলগ্ন নলিয়ানের বালুর মাঠ এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে ২৮ কেজি হরিণের মাংসসহ ১ জন হরিণ শিকারীকে আটক করা হয়। আটক হরিণ শিকারী মোঃ ইয়াসিন গাজি (২৭) খুলনা জেলার দাকোপ উপজেলার বাসিন্দা।

তিনি আরও বলেন, জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হড্ডা ফরেস্ট অফিস এর কাছে হস্তান্তর করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও বন্যপ্রাণী রক্ষার পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রন ও জননিরাপত্তায় পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোন ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে বলেও জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট