বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে হবিগঞ্জ পৌর শাখার ২নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচি। গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছেন পুলিশ। মাদারীপুরে ইয়াবাসহ গ্রেপ্তার মাদক পাচারকারী লাখাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রুপম গোপ গ্রেফতার। পানছড়িতে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত। নরসিংদীর শিবপু‌রে নকল বি‌ড়ির কারখানার এন এস আই এর সন্ধান মূল হোতা নেপাল দত্ত আটক। বেলুন উড়িয়ে লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের  উদ্বোধন । বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত। আশিক হত্যার আসামিরা অধরা, বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।
Title :

অবৈধ ভাবে  ইউরিয়া সার গুদামজাতে বিএনপি নেতাকে জরিমানা!

  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গুদামজাত করা ইউরিয়া সারের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় বিএনপি নেতা কামাল হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুরে মেসার্স করিম এন্টারপ্রাইজের গুদামে এ অভিযান চালানো হয়। কামাল হোসেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। তার মালিকানাধীন মেসার্স করিম এন্টারপ্রাইজের গুদামে এই অভিযান চালান ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাহা তাসনিম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কামাল হোসেন নিজের মালিকানাধীন গুদামে ভেজাল ডিএপি সার তৈরি করে কৃষকদের মাঝে সরবরাহ করেন বলে অভিযোগ রয়েছে। বুধবার দুপুরে তার মালিকানাধীন গুদামে জেলা প্রশাসনের তিনজন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঙ্গে কৃষি কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে অভিযান চালান। অভিযান চলাকালে গুদামে ইউরিয়া সারের মজুদ পাওয়া যায়। তবে ভেজাল সার তৈরির কোনো আলামত পাওয়া যায়নি।
মজুদ সারের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সহকারি উপ-পরিচালক সারমিন জুই ও আশুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিব আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কামাল হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাহা তাসনিম বলেন, কামাল হোসেন গুদামে ভেজাল ডিএপি সার তৈরি করে কৃষকদের মাঝে সরবরাহ করেন বলে অভিযোগ রয়েছে। তবে গুদামে সারের মজুদ পেলেও সেগুলো ভেজাল সার না। আমরা তাৎক্ষণিক পরীক্ষা করেছি। সারের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় এবং ইউরিয়া সার গুদামজাতকরণের দায়ে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, তাকে এক সপ্তাহের মধ্যে সারের কাগজপত্র দেখাতে বলা হয়েছে। এ ছাড়া সারের মান ঠিক আছে কি না পরীক্ষার করার জন্য গুদামে সংরক্ষিত সারের নমুনা সংগ্রহ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews