মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২৫ ঘোড়াঘাটে মাদকের বিশাল সিন্ডিকেট: অভিযানে ধরা পড়ছে কেবল ‘চুনোপুঁটি নলডাঙ্গা পৌরসভার অর্থবছরের ১০২ কোটি ২৫ লাখ টাকার বাজেট ঘোষণা। মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’অনুষ্ঠিত গোয়াইনঘাটে শ্বশুরবাড়ি থেকে স্বর্ণ চুরির অভিযোগ,ভাই-বোনের বিরুদ্ধে আদালতে মামলা! শিবপুর উপজেলার বিভিন্ন অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। লাখাই মুড়িয়াউকে হত্যার আসামি বানিয়াচং থেকে র‍্যাবের অভিযানে গ্রেফতার। শিবপুর শিক্ষকের বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জ শ্রীমঙ্গল সড়কে যাত্রীবাহি বাস, মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১,
Title :

চেয়ারম্যানের সামনে ট্যাগ অফিসারের মাথা ফাটিয়ে দিল দূর্বৃত্তরা!

  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ারুল কবীর স্বপন
বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে দিওড় ইউনিয়ন পরিষদে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণের সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সামনে দায়িত্বরত ট্যাগ অফিসারের মাথা ফাটিয়ে দেয় দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার দিওড় ইউনিয়ন পরিষদের ভেতরে পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডলের সামনে।ঘটনায় গুরুতর আহত অবস্থায় ট্যাগ অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ রকিবুল হাসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তার মাথায় তিনটি সেলাই দেওয়া হয়।বুধবার (১৯ মার্চ) দুপুর আনুমানিক ২ ঘটিকায় বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণের সময় ঘটনাটি ঘটেছে। এবার দিওড় ইউনিয়নের ৪ হাজার ২০০ পরিবারের মাঝে ১০ কেজি করে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণের ট্যাগ অফিসারের দায়িত্বে ছিলেন বিরামপুর উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ রকিবুল হাসান। তিনি জানান, পরিষদের ভেতরে চাল বিতরণ প্রায় শেষের দিকে এমন সময় হট্টগোল ও হাতাহাতি শুরু হয়। পরিষদের চেয়ারম্যানের সামনে আমি পরিবেশ শান্ত করার লক্ষ্যে উভয় পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করি। এমতাবস্থায় কালো সানগ্লাস পরিহিত একজনসহ কয়েকজন যুবক দলবদ্ধভাবে ধারালো অস্ত্র,রড ও লাঠিসোঁটা দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরবর্তীতে আমাকে গুরুতর আহত অবস্থায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।এবিষয়ে উপজেলার ৪ নং দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডলের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে সে কল রিসিভ করেননি।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, এঘটনায় বিরামপুর থানায় একটি মামলা হয়েছে।তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews