শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

গোয়াইনঘাটে সাহেল হত্যার আসামীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার দাবি!

  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

সিলেটের গোয়াইনঘাটে সাহেল আহমদ শাহরিয়ার হত্যাকাণ্ডের প্রতিবাদে সর্বস্তরের ছাত্র-জনতার মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে বক্তারা বলেন, সাহেল শাহরিয়ার অত্যন্ত ভদ্র ছেলে। তাকে মোটরবাইক গতিরোধ করে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
যারা সাহেলকে হত্যা করেছে তারা এখনো বাইরে ঘুরাফেরা করছে। আমরা প্রশাসনকে হুশিয়ার করছি, আগামী ২৪ ঘন্টার মধ্যে তার খুনিদের গ্রেফতার করুন। না হয় অবরোধের মতো আরো কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো।

শুক্রবার বাদ জুমা উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত গোয়াইনঘাটের সর্বস্তরের ছাত্র-জনতার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে এসব কথা বলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছের সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাহফুজের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন নিহত সাহেল আহমদ শাহরিয়ারের বাবা মুজিবুর রহমান, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ রহিম, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সদস্য শাহেদ আহমদ ও আব্দুর রহমান, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় জোন সদস্য আমিরুল ইসলাম আমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার সদস্য আজমল হোসেন, উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসনাত, জেলা ছাত্র জমিয়তের সভাপতি জাকির হোসেন, সমাজসেবক ওমর ফারুক, সিলেট জেলা ছাত্রদলের সদস্য আব্দ রব, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু তানিম, গোয়াইনঘাট মোটরবাইক সমবায় সমিতির নেতা তানজিম রানা ও আল-আমিন আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews