শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

শেখ হাসিনা সহ ৩৯৫ জনের বিরুদ্ধে রাজমিস্ত্রীকে হত্যার মামলা দায়!

  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক!

ময়মনসিংহের ভালুকায় বৈষম্যবিরোধী ছাত্রজনতার মিছিলে হামলা চালিয়ে তোফাজ্জল হোসেন নামে এক রাজমিস্ত্রীকে হত্যার সাত মাস পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) মো, শরিফ মিয়া নামের এক ব্যক্তি বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলাটি দায়ের করেন। এতে শেখ হাসিনা ছাড়াও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ময়মনসিংহ-১১ ভালুকার সাবেক দুই সংসদ সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ ও কাজিম উদ্দিন আহাম্মেদ ধনুসহ ২৪৫ জন ও অজ্ঞাত ১৫০ জনসহ মোট ৩৯৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত তোফাজ্জল হোসেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পিজাহাতি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি জৈনাবাজার এলাকার নগর হাওলা গ্রামের কাশেমের বাড়িতে ভাড়া বাসায় থেকে রাজমিন্ত্রীর কাজ করতেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট ভালুকার মাস্টারবাড়ী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশেপাশের রাস্তায় ছাত্র-জনতা, শ্রমিকসহ বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মাস্টারবাড়ী শুটকি ও কাঁচামাল মহলের সামনে পৌঁছা মাত্র আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্র-জনতার মিছিলে দেশীয় ও বিদেশি অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ছাত্রজনতার মিছিলটি ছত্রভঙ্গ হয়ে গেলে এ সময় তোফাজ্জল হোসেনকে ধরে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে আহত তোফাজ্জল হোসেনকে উদ্ধার করে শ্রীপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews