মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে মাদকের বিশাল সিন্ডিকেট: অভিযানে ধরা পড়ছে কেবল ‘চুনোপুঁটি নলডাঙ্গা পৌরসভার অর্থবছরের ১০২ কোটি ২৫ লাখ টাকার বাজেট ঘোষণা। মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’অনুষ্ঠিত গোয়াইনঘাটে শ্বশুরবাড়ি থেকে স্বর্ণ চুরির অভিযোগ,ভাই-বোনের বিরুদ্ধে আদালতে মামলা! শিবপুর উপজেলার বিভিন্ন অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। লাখাই মুড়িয়াউকে হত্যার আসামি বানিয়াচং থেকে র‍্যাবের অভিযানে গ্রেফতার। শিবপুর শিক্ষকের বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জ শ্রীমঙ্গল সড়কে যাত্রীবাহি বাস, মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১, নলডাঙ্গা নদীতে নিখোঁজ জমিলা বেগম,ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান।
Title :

শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে টিকিট কালোবাজারি মুলহোতা গ্রেফতার! 

  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

মোঃ সাইফুর রহমান, আজমিরিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে টিকিট কালোবাজারি করার সময় এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃত ব্যক্তি কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার ধলেশ্বরী গ্রামের এমদাদুল হকের ছেলে মাজহারুল হক (৩০)।

বুধবার (২৬/০৩/২০২৫ইং) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যৌথ বাহিনীর সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন। এ সময় তার কাছ থেকে চারটি ট্রেনের টিকিট উদ্ধার করা হয়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এরকম অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে একটি চক্র টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত। প্রশাসনের এমন পদক্ষেপে সাধারণ যাত্রীরা স্বস্তি প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews