শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

গভীর রাতে কুশিয়ারা নদীতে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে নৌকা জব্দ!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

সোহেল আহমেদ,আজমিরীগঞ্জ প্রতিনিধি

: গভীর রাতে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে মাটি উত্তোলনের সময় অভিযান চালিয়ে স্টিলের নৌকা ও বিপুল পরিমাণ বালু জব্দ করেছে উপজেলা নির্বাহী অফিস ার।

বুধবার (২৭ মার্চ) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। এ সময় হাতেনাতে একজন লোক ধরা পড়ে। তবে অনেকেই অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। অভিযানে নৌকা , ড্রেজার মেশিন পালিয়ে গেলেও বিপুল পরিমাণ উত্তোলিত বালুসহ একটি স্টিলের নৌকা জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার নিবিড় রঞ্জন তালুকদার জানান, “অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত করে এবং পাড় ভাঙনের কারণ হয়ে দাঁড়ায়। আমরা এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি এবং অভিযান অব্যাহত থাকবে।বালুসহ একটি স্টিলের নৌকা জব্দ করে আলামত সংগ্রহ করেছি , তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী চক্র কুশিয়ারা নদী থেকে গভীর রাতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর পাড় ধসে পড়ার পাশাপাশি স্থানীয় কৃষিজমি ও বসতভিটা ঝুঁকির মুখে পড়েছে। তারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এর স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews