মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে মাদকের বিশাল সিন্ডিকেট: অভিযানে ধরা পড়ছে কেবল ‘চুনোপুঁটি নলডাঙ্গা পৌরসভার অর্থবছরের ১০২ কোটি ২৫ লাখ টাকার বাজেট ঘোষণা। মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’অনুষ্ঠিত গোয়াইনঘাটে শ্বশুরবাড়ি থেকে স্বর্ণ চুরির অভিযোগ,ভাই-বোনের বিরুদ্ধে আদালতে মামলা! শিবপুর উপজেলার বিভিন্ন অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। লাখাই মুড়িয়াউকে হত্যার আসামি বানিয়াচং থেকে র‍্যাবের অভিযানে গ্রেফতার। শিবপুর শিক্ষকের বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জ শ্রীমঙ্গল সড়কে যাত্রীবাহি বাস, মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১, নলডাঙ্গা নদীতে নিখোঁজ জমিলা বেগম,ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান।
Title :

মনোহরদীতে সীমানা বিরোধে ভাইয়ের হাতে বড় ভাই খুন।

  • প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ

নরসিংদীর মনোহরদীতে জমির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই বাদল মিয়া এর শাবলের আঘাতে বড় ভাই কাজল মিয়া নিহত । অদ্য ৪/৪/২৫ ইং শুক্রবার সকালে মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের সাতপাড়া (গুইলেরটেক) গ্রামে এ ঘটনা ঘটে। ছোট ভাই বাদল ও নিহত কাজল মিয়া (৫০) চরমান্দালিয়া ইউনিয়নের সাতপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান,দীর্ঘদিন ধরেই বড় ভাই কাজল মিয়া ও ছোট ভাই বাদল মিয়ার মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল।
শুক্রবার সকালে দুই ভাইয়ের মধ্যে আবারও তর্ক শুরু হলে মুহূর্তেই উত্তপ্ত বাকবিতণ্ডায় রূপ নেয়। একপর্যায়ে বাদল মিয়া (৪৫) রাগের মাথায় শাবল দিয়ে বড় ভাই কাজল মিয়ার মাথায় সজোরে আঘাত করিলে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত কিশোরগঞ্জের কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কাজল মিয়াকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদীর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। মূল আসামি বাদল মিয়াকে গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, প্রাথমিক তদন্তে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের বিষয়টি উঠে এসেছে। মূল আসামিকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews