1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আয়াছ উদ্দিন আবির। গোয়াইনঘাটে পুলিশের ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ ও বিশেষ অভিযান নলডাঙ্গা’র পাটুলে, ট্রাকের চাপায় ভাংড়ী ব্যবসায়ী নিহত।  পানছড়িতে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত। গোপালগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।  আজমিরীগঞ্জে পুলিশের নিরাপত্তা জোরদার। কোরবানি সত্য, ত্যাগ ও আত্মশুদ্ধির অনন্ত আধ্যাত্মিক শিক্ষা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের প্রেস ব্রিফিং। পানছড়ি থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত ঘোড়াঘাটে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন। 

সিলেটে পুলিশের অভিযানে আওয়ামী লীগের নেতা আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

 

আশরাফ উদ্দীন || সিলেট জেলা বিশেষ প্রতিনিধি ||

সিলেটে আওয়ামী লীগ নেতা মিসবাউল ইসলাম ওরফে কয়েসকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে কোতোয়ালী মডেল থানা পুলিশ নগরীর জিন্দাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত কয়েস গোলাপগঞ্জের শরীফগঞ্জ বসন্তপুর গ্রামের মৃত নিমার আলীর ছেলে। বর্তমানে তিনি সিলেটের এয়ারপোর্ট থানার বড়শালা এলাকায় বসবাস করে আসছেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত কয়েসের বিরুদ্ধে মারামারি, হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য ব্যবহার আইনে মোট ৭টি মামলা রয়েছে। এরমধ্যে কোতোয়ালী মডেল থানায় মামলা রয়েছে ৬টি এবং দক্ষিণ সুরমা থানায় ১টি।

এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক বলেন, গ্রেফতারকৃত কয়েস আওয়ামী লীগ নেতা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট