শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

নরসিংদীতে আমির মেম্বারকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা! 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৩১৭ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ নরসিংদীতে প্রবাসফেরত ভাইকে দেখতে বাড়ি আসা সাবেক ছাত্রলীগ নেতা আমির হোসেন সরকারকে (৩০) এলো পাতাড়ি কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। অদ্য ২২/৪/২৫ ইং মঙ্গলবার দুপুরে নরসিংদীর সদর উপজেলার আলোক বালীতে এ ঘটনা ঘটে।
আমির হোসেন সদর উপজেলার আলোক বালী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড এর সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আলোকবালী গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে।পুলিশ ও নিহতের স্বজনেরা জানান,চরাঞ্চলে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ থাকায়,গত ৫ আগস্টের পর থেকে এলাকার বাইরে ছিলেন আমির হোসেন সরকার। নয় বছর পর প্রবাসফেরত ভাইকে দেখতে আজ (মঙ্গলবার) গোপনে বাড়িতে আসেন তিনি। এ সময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত কাটা যখম হন আমির হোসেনসহ আরও একজন। স্বজনেরা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্পিডবোটে করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমির হোসেন মেম্বারকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।নিহতের ভাই সোহরাব মিয়া (২৭) বলেন,সোমবার রাতে আমার বড় ভাই রফিকুল ইসলাম নয় বছর পর মালয়েশিয়া থেকে দেশে আসেন। ঢাকার বিমানবন্দর থেকে রাতে বাসায় নিয়ে আসেন অপর ভাই আমির হোসেন সরকার। আজ দুপুরে আমির হোসেন সরকার ও রফিকুল ইসলাম নামের দুজনকে এলো উপাতারি কুপিয়ে জখম করেছে স্থানীয় বিএনপি নেতা জব্বার, তারা মিয়া (২৮), আমিরুল (২৬), শামসুল হকের ছেলে আলী (২৫), জিহাদ (২২), খোকন মিয়া (২৬) সহ ১০-১২ জন। হাসপাতালে নেওয়ার পথে আমার ভাই মারা যায়। আমরা আমার ভাই এর হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনা তদন্ত করছেন। আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আইগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews