শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

ঝিনাইদহ কালীগঞ্জ নির্মাণাধীন বাড়ির মাটিচাপায় যুবদল নেতার মৃত্যু।

  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এিলোচন পুর ইউনিয়নের বালিয়াডাংগা গ্রামের গোপিনাথপুর পাড়ায় নির্মাণাধীন বাড়ির মাটিচাপায় পড়ে নজরুল ইসলাম (৫২) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে
শনিবার (৩ মে) দুপুর ১ টার দিকে কালীগঞ্জ উপজেলারএিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাংগা গ্রাম গৌপিনাথপুর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম বালিয়াডাংগা গ্রামের গৌপিনাথপুর পাড়ার আব্দুল মান্নানের ছেলে।
তিনি ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, বিগত সরকারের সময়ে নজরুল ইসলাম বাড়ি থাকতে পারতেন না। কয়েকটি মামলারও আসামি ছিলেন তিনি। গত ৫ আগস্টের পর থেকে তিনি নিয়মিত বাড়ি থাকা শুরু করেন। দুই ছেলের মধ্যে এক ছেলেকে বিদেশে পাঠিয়েছেন। কিছুদিন পূর্বে তিনি বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। এ সময় মাটি ফেলেছিলেন। নির্মাণাধীন বাড়ির পিলার বাঁকা হওয়ায় মাটি সরিয়ে সেটি পুনরায় মেরামত করার কাজ করছিলেন। এ সময় হঠাৎ মাটি ধ্বসে চাপা পড়েন তিনি। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ ফায়ার ও সিভিল ডিফেন্স সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন,
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মাটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার ঘটনায় দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, “বিষয়টি খুবই মর্মান্তিক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews