শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

লাখাইয়ে দুর্বৃত্তের দেওয়া আগুনে ছাই হলো খড়ের স্তূপ!

  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

সিনিয়র রিপোর্টার বাহার উদ্দিন বাহার,
লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামের আবুল কালমের খরের স্তুপে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। খোঁজ নিয়ে জানা যায় শুক্রবার দিবাগত গভীর রাতে  মোড়াকরি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের আবুল কালামের বসত ঘরের উত্তর পাশে অবস্থিত  একটি খরের স্তুপে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে পাড়া প্রতিবেশীর লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ বিষয়ে আবুল কালামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন ঘটনার সময় আমি বাড়ীতে ছিলাম না এই সুযোগে প্রতিপক্ষের লোকজন আমার খরের স্তুপে আগুন দিয়েছে। তিনি বলেন  আমাদের গ্রামে প্রতিপক্ষের সাথে দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা চলে আসছে। ইতিপূর্বেও দুর্বৃত্তরা আমাদের খরের স্তুপে আগুন দিয়েছিল। তিনি আরও বলেন আমাদের গ্রামের জানে আলম গংদের সাথে মারামারির ঘটনায় অনেক লোক আহত হয়েছে। বর্তমানে মামলা তদন্তাধীন রয়েছে। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ আমার বসত ঘরের পাশে উত্তরে খরের স্তুপে আগুন দিয়েছে। এ ঘটনায় আমি লাখাই থানায় খবর দিলে পুলিশ রাতেই ঘটনা স্থলে আসে এবং তারা স্ব চোখে আগুনে পুড়া খরের স্তুপ দেখে গেছেন। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করলে তিনি জানান গভীর রাতে সংবাদ পাওয়ার পর এ এস আই খায়রুল ইসলাম সহ একদল পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি। এ ঘটনার বিষয়টি আমাদের তদন্ত চলমান আছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews