শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে প্রাণী ও শিশুসহ নিহত – ০৭, আহত -০১

  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও আখাউড়া উপজেলায় পৃথক বজ্রপাতে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। রোববার (১১ মে) বিকেলে এসব মর্মান্তিক ঘটনা ঘটে। বজ্রপাতের ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন নারী। এসময় দুটি গবাদি পশুও মারা যায়।

নিহতরা হলেন, শামসুল হুদা (৬৫), সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামের আব্দুর রাজ্জাক (৪০), নাসিরনগরের গোকর্ণ গ্রামের শামসুল হুদা, ভলাকুট ইউনিয়নের দুর্গাপুর গ্রামের জাকিয়া বেগম(৮), আখাউড়া উপজেলার রুটি গ্রামের সেলিম মিয়া (৬৪) এবং বনগজ গ্রামের জামির খাঁন(২২)।

এব্যাপারে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন জানান, বিকেলে বজ্রপাতে উপজেলায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। এরমধ্যে গরু আনতে গিয়ে উপজেলার গোকর্ণ ভাঙা ব্রিজ এলাকার মৃত আব্দুস সালামের ছেলে শামসুল হুদা, টেকানগর এলাকায় ধান কাটতে গিয়ে আব্দুর রাজ্জাক ও
ভলাকুট ইউনিয়নের দুর্গাপুর গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে শিশুদের সঙ্গে খেলার সময় হঠাৎ বজ্রপাত হলে জাকিয়া বেগম (৮) নামের এক শিশু নিহত হন। এসময় একই গ্রামের হামিদা বেগম (৪৫) নামে এক নারী বজ্রপাতে গুরুতর আহত হন।

এদিকে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার ধরখার ইউনিয়নের রুটি নুরপুর এলাকায় জমিতে কাজ করার সময় মো. সেলিম মিয়া (৬৪) নামের এক বৃদ্ধ ও একই ইউনিয়নের বনগজ গ্রামের মো. জমির খান (২২) নামের এক যুবক মারা গেছেন। এসময় দুটি গরুও মারা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews