শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

রাজারহাটের চর বিদ্যানন্দ গ্রামে নগদ টাকা সহ জুয়ারি আটক!

  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

মোঃ মাহবুবুর রহমান উপজেলা প্রতিনিধি রাজারহাট
১১/০৫/২৫

কুড়িগ্রাম রাজারহাটের চর বিদ্যানন্দ গ্রামে নগদ টাকা ও জুয়া খেলার সামগ্রী সহ তিন জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় অজ্ঞাতনামা আরও প্রায় ২০জন জুয়ারি পালিয়েছে। এঘটনায় রবিবার এস আই বিকাশ চন্দ্র বাদী হয়ে রাজারহাট থানায় ধৃত ৩জন সহ অজ্ঞাতনামা ১৮/২০জনের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্যরাতে উপজেলার চর বিদ্যানন্দ গ্রামে তিস্তা নদীর পাড়ে ভুট্্রা ক্ষেতের পাশে অভিযান চালিয়ে পুলিশ জুয়া খেলাবস্থায় নগদ ১০হাজার ৭৫০টাকা,ডাবু খেলার ১১টি গুটি, ১টি ফর ও অন্যান্য সরঞ্জামাদি সহ জুয়ারি উলিপুর উপজেলার খামার আপুয়ারখাতা গ্রামের বাবু মিয়া (৫৫),রাজারহাট উপজেলা নাজিমখান গ্রামের নুর জামাল (৪০) এবং উলিপুর উপজেলার চর রতিদেব গ্রামের রাসেল (১৮)কে গ্রেফতার করে। এসময় আরও ১৮/২০জন জুয়ারি পালিয়ে যায়।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ধৃত আসামিদের আদালতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews