শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

গোয়াইনঘাটে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন!

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট বিশেষ প্রতিনিধি:
ইকবাল হোসেন ইমন।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইসিএ এলাকাসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু এবং পাথর উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার( ১৩ মে) দুপুরে উপজেলার জাফলং ও বালির হাওর এলাকায় নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে পৃথক ভাবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নদী ও পরিবেশ বাচাও আন্দোলনের গোয়াইনঘাট উপজেলা শাখার আহ্বায়ক আজমল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ন সদস্য সচিব ইকবাল হোসেন ইমনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, প্রভাবশালী একটি চক্র সরকারের নির্দেশনা অমান্য করে উপজেলার জাফলং, বাংলা বাজার, বালির হাওরসহ বিভিন্ন নদী থেকে অপরিকল্পিতভাবে অবৈধপন্থায় যন্ত্র দানব দিয়ে বালু ও পাথর উত্তোলন করে পরিবেশ ধ্বংস করছে। এই ধ্বংসলীলার মাধ্যমে চক্রটি হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।

ইজারা বহির্ভূতভাবে নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে অবৈধভাবে মজুদ ও বিক্রি করায় নদী তীরবর্তী এলাকায় ভাঙ্গনের দেখা দিয়েছে। এতে করে আসন্ন বন্যায় নদী গর্ভে বাড়িঘর সহ ফসলি জমি বিলীন হওয়ার আশঙ্কায় দিন পার করছে তীরবর্তী এলাকার মানুষ। তাদের এসব কার্যক্রমের প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকিসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে।
এ সময় বক্তারা অনতিবিলম্বে অবৈধভাবে যন্ত্র দানব দিয়ে পাথর ও বালু উত্তোলন বন্ধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে পৃথক এ মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গুলজার আহমদ, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন গোয়াইনঘাট উপজেলা শাখার সিনিয়র যগ্ম আহ্বয়ক আবুল কালাম আজাদ , যুগ্ম আহ্বয়ক মামুনুর রশিদ মুন্না, সংগঠক জাবেল আহমদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews