1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদী জনসমাবেশ মোহনগঞ্জে পুলিশের ধাওয়ায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা ফেলে পালাল চোর। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি’র রাধাগঞ্জ ইউনিয়নের সাধারণ সম্পাদক বহিষ্কার সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ,ঝুঁকি নিয়ে চলাচল২০গ্রামের মানুষ। পাংশায় আদালতের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ। গোয়াইনঘাট সদর ইউনিয়নের ওলির খালের ওপর সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ গোপালগঞ্জে কুশলা ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মারুফের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। ঝিনাইদহে বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষে জড়াল দুই পক্ষ গোয়াইনঘাট অটো চালক সমবায় সমিতির ১৬ সদস্যের নতুন কমিটি গঠন। মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে কোটালীপাড়ার রতি কান্ত নিহত।

গোপালগঞ্জ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

 

লুৎফর সিকদার-গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ শহরের পাঁচুড়িয়া এলাকায় টেকেরহাট-হরিদাশপুর-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের দুইপাশে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গোপালগঞ্জ সড়ক বিভাগ ও পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসনের সহায়তায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

গতকাল বৃহস্পতিবার (২২ মে) সকাল থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাসের নেতৃত্বে দিনব্যাপী চলে এই অভিযান। এসময় রাস্তার উভয় পাশের অন্তত ৩০টি অবৈধ স্থাপনা ভেঙ্গে উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযান চলাকালে গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল, উপ-বিভাগীয় প্রকৌশলী সুব্রত বিশ্বাসসহ পাউবো ও সড়ক বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সড়কটি আঞ্চলিক মহাসড়কে উন্নীতকরণের কাজ চললেও দীর্ঘদিন অবৈধ দখলদারদের কারণে কাজ প্রায় বন্ধ হয়ে ছিল। অবৈধ দখল মুক্ত করার পর শহরের পাঁচুড়িয়া এলাকার মহাসড়কের কাজটি গতি পাবে এবং জনগণের ভোগান্তি কমবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট