বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ।
Title :

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে কোটালীপাড়ার রতি কান্ত নিহত।

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি ,গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার পোলটানা গ্রামের রতি কান্ত জয়ধর শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬ ) বাংলাদেশ হতে ভারতে যাবার উদ্দেশ্যে রওনা হলে সীমান্ত এলাকায় বিএসএফের
গুলিতে নিহত হন । স্থানীয় সূত্রে জানা গেছে , রতি কান্ত জয়ধর স্বপরিবারে ভারতে বসবাস করেন । বাংলাদেশ রেখে যাওয়া জমি -জমা বিক্রি করে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কিছুদিন আগে আসেন । জমি বিক্রির কাজ শেষ করে শুক্রবার ভোরে ভারতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে সীমন্ত সংলগ্ন ঝিনাইদহ মহেশপুর এলাকায় সীমান্ত পারাপারের সময় বিএসএফের গুলিতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় তার নিজ গ্রাম শোকের ছায়া নেমে আসে। সীমন্তে বিএসএফের গুলি করে হত্যার ঘটনায় ফেলানীসহ অনেকেই জীবন দিতে হয়েছে। দীর্ঘ বিরতির পরে নতুন করে বিএসএফের গুলির ঘটনায় নিহত হন রতি কান্ত জয়ধর। এই হৃদয়বিদারক মর্মান্তিক অকাল মৃত্যুর জন্য পুরো কোটালীপাড়ায় শোকের ছায়া বিরাজ করছে। এলাকাবাসাী সরকারের দৃষ্টি আকর্ষণ করে, সীমান্তে আর যেন বিএসএফের গুলিতে অকালে কোন বাংলাদেশীকে জীবন দিতে না হয়, সেদিকে দৃষ্টি রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews