শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

মহালছড়ি সিঙ্গিনালা তৃণমূল উন্নয়ন সংস্থার স্বাস্থ্যবিধি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

উত্তমচাকমা, মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির মহালছড়িতে সিভিক এনগেজমেন্ট ফান্ড, এসডিসি এর অর্থায়নে এম্পাওয়ারমেন্ট প্রকল্প খাগড়াছড়ি তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে ও জিএফএ কন্সালটিং গ্রুপ, জিএমবিএইচ ও জার্মানী’র কারিগরি সহযোগিতায় “সীমানা ছাড়াই সময়কাল, মাসিকের স্বাস্থ্যবিধি একটি মানবাধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে মাসিক স্বাস্থ্যবিধি দিবস উদযাপিত হয়েছে। ২৮ মে বুধবার সকালে দিবসটি উপলক্ষে  মহালছড়ির  সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গন হতে এক র্যালী বের হয়। র্যালী শেষে সিঙিনালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংমং মারমার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা পরিবার কল্যাণ পরিদর্শক ফারুকী জান্নাত, খাগড়াছড়ি তৃণমূল উন্নয়ন সংস্থার প্রকল্প ব্যবস্থাপক শ্বাশতী দেওয়ান, সহকারি প্রকল্প ব্যস্থাপক হিলারি ত্রিপুরা, ওমেন রিসোর্স নেটওয়ার্ক সদস্য  স্বপ্না চাকমা, নারী কার্বারী আপ্রুমা মারমা, মুবাছড়ি ইউপির মহিলা সদস্য কামনা চাকমা প্রমূখ।

আলোচনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন কিশোর -কৈশোরকালীন বা বয়:সন্ধিকালে পরিবর্তন সমূহ নিয়ে আলোচনা করেন। ঋতুস্রাব বা  মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে কৈশোরকালীন বা বয়:সন্ধিকালীন সময়ে নানা সমস্যা সমাধানের পরামর্শ দেন এবং ঋতুস্রাব সম্পর্কে ভূলধারণাগুলো নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে ছাত্রীদের মাঝে স্যানেটারী ন্যাপকিন প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews