শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

আজমিরীগঞ্জে সুদের টাকার জেরে হত্যা ১৮ জনের বিরুদ্ধে মামলা! 

  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

মো : সাইফুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি :

আজমিরীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড ইলামনগর গ্রামে সুদের টাকার জেরে সংঘটিত দুলাল হত্যাকাণ্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য lছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। নিহত দুলালের পরিবারের পক্ষ থেকে নিহতের স্ত্রী বাদী হয়ে ১৮ জনকে আসামি করে আজমিরীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার সূত্রপাত ঘটে গত ৮ জুন ২০২৫, রোববার। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুলাল (৪৫) দীর্ঘ ৮ বছর পর চট্টগ্রাম থেকে নিজ গ্রামে আসেন ঈদের ছুটিতে ,দুলাল চট্টগ্রামে একটা জুতার ফ্যাক্টরিতে কাজ করতেন । পূর্বের সুদের পাওনা টাকার জেরে হাবিবুর রহমান ও দুলালের মাঝে কথাকাটাকাটির এক পর্যায়ে হাবিবুর রহমান ও তার আত্মীয়-স্বজনরা মিলে দুলালের ওপর অতর্কিতে হামলা চালায়। এ সময় দুলালের মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত করা হয়।

স্থানীয়রা দুলালকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান , অবস্থা অবনতি হলে দ্রুত সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ জুন, সোমবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।

নিহতের পরিবার অভিযোগ করেছে, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের দাবি, হাবিবুর রহমান ও তার ঘনিষ্ঠদের একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সুদের টাকা নিয়ে মানুষকে হয়রানি করে আসছিল। দুলাল ছিলেন তাদের একটি প্রধান লক্ষ্য।

এদিকে, আজমিরীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, ঘটনার পর পর ই আমরা ৫ জন মহিলা কে গ্রেপ্তার করে নিয়ে আসি, লিখিত অভিযোগের ভিত্তিতে ১৮ জন সহ আরো অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে।

আজমিরীগঞ্জ থানার ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, “আমরা মামলা গ্রহণ করেছি।ঘটনার সাথে জড়িত ৫ জন মহিলা আসামিকে ধরে আদালতে প্রেরণ করা হয়েছে বাকি আসামিদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।”

নিহত দুলালের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় ইলামনগর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনার ন্যায়বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews