মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে মাদকের বিশাল সিন্ডিকেট: অভিযানে ধরা পড়ছে কেবল ‘চুনোপুঁটি নলডাঙ্গা পৌরসভার অর্থবছরের ১০২ কোটি ২৫ লাখ টাকার বাজেট ঘোষণা। মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’অনুষ্ঠিত গোয়াইনঘাটে শ্বশুরবাড়ি থেকে স্বর্ণ চুরির অভিযোগ,ভাই-বোনের বিরুদ্ধে আদালতে মামলা! শিবপুর উপজেলার বিভিন্ন অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। লাখাই মুড়িয়াউকে হত্যার আসামি বানিয়াচং থেকে র‍্যাবের অভিযানে গ্রেফতার। শিবপুর শিক্ষকের বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জ শ্রীমঙ্গল সড়কে যাত্রীবাহি বাস, মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১, নলডাঙ্গা নদীতে নিখোঁজ জমিলা বেগম,ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান।
Title :

পানছড়িতে চট্রগ্রাম মহানগর মটর চালক লীগ নেতা আটক

  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

মোঃহেলাল উদ্দিন,পানছড়ি,খাগড়াছড়ি প্রতিনিধিঃখাগড়াছড়ির পানছড়িতে চট্টগ্রাম মহানগর আওয়ামী মটর চালক লীগের অর্থ সম্পাদককে আটক করা হয়েছে।তার নাম মোহাম্মদ হুমায়ুন কবীর (৪৫)।সে পানছড়ি মোহাম্মদপুর এলাকার মৃত আ: রবের ছেলে।সকালে পানছড়ি বাজার এলাকা থেকে স্থানীয় জনতা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।জানা যায়, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর সে চট্টগ্রাম থেকে গা ঢাকা দিয়ে পানছড়িতে তার আত্বীয়ের বাসায় আশ্রয় নিয়ে আত্ম গোপনে থেকে আওয়ামীলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সাথে গোপনে মিটিং করে পানছড়িকে অস্থিতিশীল করার পরিকল্পনা করে আসছিল। চট্টগ্রামের বাইজিদ এলাকাতেও তার বাড়ি রয়েছে বলে জানা যায়।
পানছড়ি থানার ওসি মো: জসিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্থানীয় জনতা তাকে ধরে আমাদেরকে দিলে আমরা থানায় নিয়ে আসি। তার নামে পানছড়ি থানায় মামলা রয়েছে, মামলা নং- ০১, তারিখ- ০৩/০৯/২০২৪ইং। ধৃত আসামী- অর্থ সম্পাদক চট্টগ্রাম মহানগর আওয়ামী মটর চালক লীগ এবং রেজি নং- ০৪৮৭/৯০ এর শ্রমিক ফেডারেশন সিএনজি সমবায় সমিতির সভাপতি, বায়জিদ বোস্তামি থানা সিএমপিতে দায়িত্বরত আছেন। আটকের পরে তাকে কোর্টে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews