শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

বিজয়নগরে দেশে আসা প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠান পালিত।

  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

মোঃ আব্দুল মতিন
বিজয়নগর প্রতিনিধি
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বুধন্তী ইউনিয়নে বিদেশফেরত প্রবাসীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১৪ জুন) বিকেলে সাতবর্গ বাজারে বুধন্তী ইউনিয়ন প্রবাসী সামাজিক সংগঠনের উদ্যোগে এবং সংগঠনের কর্মসূচি বাস্তবায়ন কমিটির আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম মোছন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী নিয়াজ উদ্দিন।

অনুষ্ঠানে সম্মাননা স্মারক গ্রহণ করেন কাজী নিয়াজ উদ্দিন, সহ-সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন সরকার ও আক্তার হোসেন, সাইফুল ইসলাম এবং আশিক মিয়াসহ ১৬টি গ্রামের মোট ৩০ জনকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর মধ্যে ১০ জন প্রবাসী এবং ২০ জন গ্রামীণ সমাজের সম্মানিত ব্যক্তি ছিলেন। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কাজী নিয়াজ উদ্দিন এবং অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা আল আইয়ুবী খান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মোহাম্মদ নাজমুল হক, এ্যাডভোকেট আজিজুর রহমান হেলাল, কামাল মিয়া মাস্টার,মিজানুর রহমান,মোঃ ইউনুস হোসেন, মোঃ মঙ্গল মিয়া, মোঃ আবু মিয়া, মোঃ শাহেদ মিয়া, সংগঠনের অর্থ সহ-সম্পাদক কামরুল চৌধুরী, সহ-সভাপতি আনোয়ার হোসেন, লিয়াকত আলী, মো. মিজানুর রহমান, মো. কিসমত আলী, মো. মোহাম্মদ আলী, মো. সাঈদ মিয়া, মো. শিরো মিয়া, মো. সাদেক মিয়া, মো. তৌহিদুল ইসলাম এবং আব্দুল মতিন সহ অনেকেই।

সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম মোছন বলেন,
আমাদের বুধন্তী ইউনিয়নের প্রবাসীরা দেশের অর্থনীতিতে যেমন অবদান রাখছেন, তেমনি পরিবার, সমাজ ও এলাকার সেবায়ও অনন্য ভূমিকা রাখছেন। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান তাদের প্রতি আমাদের সম্মান ও কৃতজ্ঞতার প্রকাশ। যাঁরা প্রবাসে কষ্ট করে উপার্জন করছেন, তাঁদের মনের মধ্যে সবসময় দেশের টান থাকে, গ্রামের টান থাকে এই ভালোবাসার প্রতিদান স্বরূপই আমাদের এই আয়োজন।

আমরা চাই, প্রবাসীরা যাতে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে অংশ নিতে পারেন, তাদের অভিজ্ঞতা ও সম্পদের মাধ্যমে আমাদের ইউনিয়ন আরও এগিয়ে যাক। এই সংগঠন সবসময় প্রবাসীদের পাশে থাকবে, আর আপনাদের ভালোবাসা ও সহযোগিতা নিয়েই আমরা আগামীর পথ চলব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews