শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

ভালুকায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন!

  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

তাইয়েব ইবনে ফারুকী, ভালুকা (ময়মনসিংহ):

দেশের শীর্ষস্থানীয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ভালুকায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। শনিবার ভালুকা প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় কেক কাটা, দোয়া মাহফিল এবং এক মনোজ্ঞ আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলম। বিশেষ অতিথি ছিলেন ভালুকার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন এবং ভালুকা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন আহমেদ।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: ভালুকা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সালাহউদ্দিন আহমেদ
বাংলাদেশ জামায়াতে ইসলামের ভালুকা উপজেলা আমীর মো. ছাইফুল্লাহ পাঠান ফজলু

রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব মজিবুর রহমান মজু, নাসির উদ্দিন সরকার
এবং এনটিভির ভালুকা প্রতিনিধি মো. আলমগীর হোসাইন
অনুষ্ঠানে অংশগ্রহণকারী বক্তারা এনটিভির নিরপেক্ষ সংবাদ পরিবেশন ও গণমাধ্যমে পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, “একবিংশ শতাব্দীতে গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। এনটিভি সেই দায়িত্ববোধ নিয়েই কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠান শেষে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়, যাতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রেস ক্লাবের সাংবাদিকরা অংশ নেন।
ভালুকা প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ তাঁদের উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন এবং এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews