শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

মাধবপুরে এনসিপির অফিস ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জের মাধবপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) অফিস ভাঙচুর ও সাইনবোর্ড দ্বিখন্ডিত করার প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল করা হয়। পরে মিছিলটি বাজার প্রদক্ষিণ করে উপজেলা গেটের সামনে এসে শেষ হয়।

এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। মাধবপুর থানার ওসি মোঃ শহীদল্লাহ এসে অত্যন্ত আন্তরিকতার সাথে বিক্ষুক কারীদের বোঝানোর চেষ্টা করে এক পর্যায়ে তারা ২৪ ঘন্টার আল্টিমেটাম দিযে আন্দোলন প্রত্যাহার করে।

গত সোমবার উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ও জেলা এনসিপির সদস্য আছমা আক্তার ও পৌর এনসিপির নেতা কাজল পাঠানের নেতৃত্বে সড়ক অবরোধ রাখা হয়।

এতে প্রায় ঘন্টা ব্যাপী যানচলাচল বন্ধ থাকে।এনসিপি নেতারা জানান,মাধবপুরের এনসিপির অফিস ভাঙচুরে জড়িতদের আইনের আওতায় না আনলে তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। পরবর্তীতে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময়ে উপজেলা এমসিপির যুগ্ম সাধারণ সম্পাদক, অন্যান্য সদস্য ও ছাত্র জনতা একাত্মতা ঘোষণা করে ঐ আন্দোলন সফল করার জন্য শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে।

এতে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও হবিগঞ্জ জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেকের পক্ষে স্লোগান দেয় ছাত্রজনতা। যারা নাহিদ্ উদ্দিন তারেককে নিয়ে কটুক্তি করেছিল তাদের উদ্দেশ্য করে ছাত্র-জনতা বলেন আমরা ফুলের মালা দিয়ে দেশ জয়ী এ নেতাকে বরণ করে নিব। মাধবপুরে যারা তাকে অবাঞ্চিত ঘোষণা করেছিল তাদের প্রতি কঠিন হুশারী উচ্চারণ করে বলেন মাধবপুরের মাটি হবে নাহিদ উদ্দিন তারেকের ঘাঁটি।

সভায় জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি তোলেন।

তারা আরো ঘোষণা করেন অচিরেই নাহিদ উদ্দিন তারেককে মাধবপুরের মাটিতে ফুলের মালা দিয়ে সাদরে বরণ করে নেয়া হবে। এ সময় প্রধান সরবরাহকারী আছমা আক্তার বলেন অচিরেই আমার নেতা নাহিদ উদ্দিন তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবে মাধবপুরের ছাত্র জনতা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews