রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জের কাশিয়ানীতে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন। চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Title :

পটুয়াখালীতে সর্বোচ্চ বৃষ্টিপাত,বিপর্যস্ত জনজীবন।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

মোঃ হাবিবুল্লাহ নেছারী।

উপজেলা প্রতিনিধি,পটুয়াখালী।|১০ জুলাই ২০২৫
পটুয়াখালীতে ইতিহাসের সর্বোচ্চ বৃষ্টিপাত, বিপর্যস্ত জনজীবন।
টানা বৃষ্টিতে ভাসছে উপকূলীয় জেলা পটুয়াখালী। বুধবার ৯জুলাই) রাত ৯টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় জেলায় ২৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এ জেলার ইতিহাসে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে ২০২১ সালের ২৭ জুলাই পটুয়াখালীতে সর্বোচ্চ ২৫১.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য সৃষ্টি হয়েছে। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় উপকূলে বৃষ্টির মাত্রা বেড়েছে।

এই অতিভারী বৃষ্টিপাতে পটুয়াখালী পৌর শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ছোট চৌরাস্তা, তিতাস মোড়, এসডিও রোড, সবুজবাগ, নতুন বাজার, জুবলী স্কুল রোড, টিবি ক্লিনিক, পুরান বাজারসহ বেশ কিছু নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। এখনো বিটাইপ এলাকা, এলজিইডি কার্যালয়ের সামনে, এখনো জলাবদ্ধতায় আটকে আছে।

তিতাস মোড় এলাকার রাব্বি বলেন, টানা বৃষ্টিতে রাস্তাগুলো পানির নিচে চলে গেছে। ড্রেনেজ ব্যবস্থায় ময়লা আবর্জনা থাকায় সব কিছু আটকে পানি যায় না।

চরপাড়া এলাকার নোমান মিঠু বলেন, টানা বৃষ্টির পাশাপাশি আমাদের কারণে ড্রেনে ময়লা আবর্জনা সরাসরি ফালানোয় ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে। পানি দ্রুত চলাচল করছে না, বৃষ্টির পানি শহরে থেকে যায় এই কারণেই জলাবদ্ধতা তৈরি হয়।

এদিকে শুধু শহরেই নয়, জেলার গ্রামাঞ্চলেও দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। সদর উপজেলার বড় বিঘাই,মরিচবুনিয়া, ছোট বিঘাই এলাকার মাছচাষিরা জানান, আমাদের মাছের ঘের আর পুকুর পানিতে ছুঁইছুঁই অবস্থা। বৃষ্টিতে নাজেহাল অবস্থা, গ্রামের রাস্তা ঘাট ডুবে আছে।”

পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, উপকূলীয় এলাকায় অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পটুয়াখালীর ইতিহাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৭৫ মিলিমিটার। এই বৃষ্টি আরোও কিছু দিন চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews