শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

সিলেট সীমান্তে ১কোটি ৯৩লক্ষ টাকার মালামাল আটক।

  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

এ কে আজাদ: সিলেট বিভাগীয় প্রতিনিধি:||

সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অব্যাহত বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সামগ্রী জব্দ করা হয়েছে। অভিযানে আটককৃত সব মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৯৩ লক্ষ ৬০ হাজার ৬০০ টাকা।

অভিযানে জব্দকৃত চোরাচালানী সামগ্রীর মধ্যে রয়েছে—সোনালীচেলা, কালাসাদেক, সোনারহাট, প্রতাপপুর-বিছনাকান্দি ও উৎমা বিওপি এলাকা হতে আটক করা ভারতীয় শাড়ি, সানগ্লাস, গরু, মহিষ, সুপারি, জিরা, বিড়ি, চিনি, সাবান ও নবরত্ন হেয়ার অয়েল। পাশাপাশি অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত নৌকাও আটক করে বিজিবি।

তারই ধারাবাহিকতায় সিলেট শহরে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় বিজিবির একটি টহলদল ও টাস্কফোর্স যৌথ অভিযান চালিয়ে বহু ভারতীয় সুপারি আটক করে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে র‍্যাব ও আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।” তিনি আরও বলেন, “আটককৃত মালামাল বিধিমতো ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হস্তান্তর করা হবে।”

এই সফল অভিযান সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির কঠোর অবস্থান ও সক্রিয় গোয়েন্দা কাজের সরাসরি ফলাফল বলে ব্যাটালিয়ন নেতৃত্বের মন্তব্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews