1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
মোহনগঞ্জ ঠিকাদারের দায়িত্বে সরকারি চাকরিজীবি প্রইমারী স্কুলে শিশুদের খবারে অনিয়ম। আজমিরীগঞ্জে কৃষি ও পরিবেশ রক্ষায় খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন। মোহন পুরে রহমান ফিলিং স্টেশনে তেল বিতরণে অনিয়মের অভিযোগ। হবিগঞ্জ সহ সিলেট বিভাগের পেট্রোল পাম্প মালিকদের ধর্মঘট স্থগিত। ২ মিনিটে ভুয়া রিপোর্ট কেলেঙ্কারি: নিউ মেডিল্যাবের অনিয়মে প্রাথমিক সত্যতা। কালনী নদীতে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

জাফলংয়ে পাথর লুটের ঘটনায় ১৫০ জনকে অজ্ঞাত রেখে মামলা!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

 

শামীম আহমদ,সিলেট জেলা প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্রের আকর্ষনীয় স্থান জাফলংয়ে পাথর লুটপাটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হলেও কারো নাম উল্লেখ করা হয়নি। সবাই অজ্ঞতনামা।

সোমবার (১৮ আগস্ট) রাতে গোয়াইনঘাট থানায় মামলাটি হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ।

জানা যায়, মামলাটি করেন উপজেলার সদর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আব্দুল মুনায়েম।

মামলার এজাহারে বলা হয়েছে, কিছু দুষ্কৃতকারী এই মাসের (আগষ্ট) ৭, ৮ ও ৯ তারিখের ৩ দিনে জাফলং গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে অবৈধ ও অননুমোদিতভাবে কোটি টাকার পাথর লুটপাট করেছে মর্মে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। যাঁরা এ ঘটনায় জড়িত রয়েছেন, তাঁদের পরিচয় শনাক্ত করা যায়নি। তদন্ত সাপেক্ষে সনাক্ত করে পাথর লুটে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার তোফায়েল আহমদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট