শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।
Title :

বৃষ্টি অপেক্ষা করে তানোরে তারেকের  র‍্যালীতে নেতাকর্মীদের ঢল!

  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

মো রাজু আহমেদ (রাজশাহী) জেলা প্রতিনিধি

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজশাহী -১(তানোর -গোদাগাড়ী) আসনের মনোনয়ন প্রত্যাশী, জিয়া ফাউন্ডেশনের আজীবন সদস্য এডভোকেট সুলতানুল ইসলাম তারেকের তানোরে আনন্দ র‍্যালীতে বৃষ্টি অপেক্ষা করে নেতাকর্মীদের ঢল নামে। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে র‍্যালী অনুষ্ঠিত হওয়ার সময় নির্ধারিত থাকলেও বৃষ্টির কারনে সাড়ে ৫ টার দিকে শুরু হয় র‍্যালী। আয়োজন করে তানোর উপজেলা ও তানোর, মুন্ডুমালা পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। র‍্যালী শুরুর আগে উপজেলা পরিষদ মিলনায়তন সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দিক নির্দেশনা মুলুক বক্তব্য রাখেন নেতারা। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল ইসলাম, উপজেলা তাতী দলের সভাপতি বদের আলী, পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আতিকুর রহমান, মাহাফিজুর রহমান মাহফুজ, সেচ্ছাসেবক দলের নেতা আব্দুল গাফফার, পৌর যুবদলের আহবায়ক সাইদুর রহমান, সদস্য সচিব জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আমিনুর ইসলাম রানা, ওয়ার্ড বিএনপির সভাপতি ওবায়দুর রহমান, উপজেলা যুবদলের সদস্য মাসুদ রানা, ওয়ার্ড যুবদলের সভাপতি বজলুর রহমান প্রমূখ। সভা শেষে উপজেলা পরিষদ থেকে আনন্দ  র‍্যালী শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি এডভোকেট সুলতানুল ইসলাম তারেক। তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র জনতার জুলাই  গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। যা দেশের ইতিহাসে লিখা থাকবে। আমরা স্বৈরাচার সরকারের সময় কোন কথা বলতে পারিনি। শুধু আমরা না দেশের জনগণ তাদের মনের কথা বলতে পারেনি। সবার স্বাধীনতা হরন করেছিল স্বৈরাচার। যার কারনে পালিয়ে রক্ষা পেয়েছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা বৃষ্টি অপেক্ষা করে আনন্দ র‍্যালীতে অংশগ্রহণ করেছেন এজন্য আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানায়। আপনারা সৌহার্দ্য সম্প্রীতি নিয়ে রাজনীতি করবেন। আপনাদের দ্বারা কোন ব্যক্তি যেন কষ্ট না পাই। কারন আগামী ফেব্রুয়ারী মাসে জাতীয় নির্বাচন হবে। নির্বাচন নিয়ে পালিয়ে যাওয়া স্বৈরাচার নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত আছে। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, যাতে করে ফ্যাসিস্ট কোন ষড়যন্ত্র করতে না পারে। তারা নির্বাচন বানচাল করতে মরিয়া হয়ে উঠবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী দলের যাবতীয় কাজ করতে হবে। এসময় সাত ইউনিয়ন ও  দুই পৌরসভার বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews