শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।
Title :

জগোদিশপুর নাওয়াডাঙ্গা সড়ক সংস্কারের দাবিতে স্মারকলিপি!

  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ারুল কবীর স্বপন
বিরামপুর দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলার জগোদিশপুর হতে জোতমাধব হয়ে নাওয়াডাঙ্গা পর্যন্ত প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। অতিবৃষ্টি কিংবা সামান্য বৃষ্টিতেই রাস্তাজুড়ে তৈরি হচ্ছে কাদা ও বড় বড় গর্ত। এর ফলে অতি প্রয়োজনীয় যানবাহন যেমন মেসি, ট্রাক্টর, টলি, অটোসহ সাধারণ মানুষের চলাচল একেবারেই দুঃসাধ্য হয়ে পড়েছে।অত্র রাস্তাটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে থাকেন। এই এলাকায় রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি দাখিল মাদ্রাসা, একটি বালিকা হাফেজিয়া মাদ্রাসা এবং দুটি বালক হাফেজিয়া মাদ্রাসা। এছাড়াও এলাকাবাসীর আধ্যাত্মিক ও সামাজিক ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়ানো আলোচিত “গিলাগাছ” দর্শনেও প্রতিদিন শত শত মানুষ ভিড় করেন। ফলে রাস্তাটি সংস্কার না থাকায় স্থানীয় জনগণ কার্যত বন্দী জীবনে দিন কাটাচ্ছেন।
এলাকাবাসীর অভিযোগ, জগোদিশপুর থেকে জোতমাধব পর্যন্ত প্রায় ৪.৭৭ কিলোমিটার সড়কটি পাকা করার প্রকল্পে ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দিয়ে কাজটি শুরু করা হয়েছে জোতবানী এলাকা থেকে। এতে জগোদিশপুরসহ আশপাশের বৃহত্তর জনগোষ্ঠী সুবিধাবঞ্চিত হয়েছে।মানবিক বিপর্যয় থেকে রক্ষা পেতে এবং ন্যূনতম চলাচল উপযোগী রাস্তা পেতে এলাকাবাসী সোমবার (১৮ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
এ সময় এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন— আলমগীর কিবরিয়া, আহসান হাবীব, রায়হান কবির, সাহাবুল ইসলাম, রেজওয়ান কবির, আবু হায়াত, হাবিবুর রহমান (ইউপি সদস্য), হাসেম রেজা ও জাকির হোসেন মন্ডল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews