1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদী জনসমাবেশ মোহনগঞ্জে পুলিশের ধাওয়ায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা ফেলে পালাল চোর। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি’র রাধাগঞ্জ ইউনিয়নের সাধারণ সম্পাদক বহিষ্কার সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ,ঝুঁকি নিয়ে চলাচল২০গ্রামের মানুষ। পাংশায় আদালতের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ। গোয়াইনঘাট সদর ইউনিয়নের ওলির খালের ওপর সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ গোপালগঞ্জে কুশলা ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মারুফের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। ঝিনাইদহে বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষে জড়াল দুই পক্ষ গোয়াইনঘাট অটো চালক সমবায় সমিতির ১৬ সদস্যের নতুন কমিটি গঠন। মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে কোটালীপাড়ার রতি কান্ত নিহত।

সিলেটের সুনামগঞ্জে ২৩টি ভারতীয় চোরাই গরু আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

 

খালেদ আহমদ,
ক্রাইম রিপোর্টার- সিলেট বিভাগ

সিলেটের সুনামগঞ্জ
জেলার দুই উপজেলা থেকে পৃথক অভিযানে ২৩টি ভারতীয় চোরাই গরু আটক করেছে বিজিবি। শুক্রবার বেলা পৌনে ১২টায় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশি্ত করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)

বিজিবি সূত্র জানায়, ৪ সেপ্টেম্বর বিকালে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মধ্যনগর উপজেলাধীন উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় ৮টি ভারতীয় গরু আটক করা হয়। মাটিরাবন বিওপি সীমান্ত পিলার ১১৮৯/৭—এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কড়াইবাড়ীতে আটককৃত গরুর সিজার মূল্য পাঁচ লক্ষ ষাট হাজার টাকা।

এছাড়াও শুক্রবার দোয়ারাবাজার উপজেলাধীন বাংলাবাজার ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় সীমান্ত পিলার ১২৩৩/২—এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ কলোনীতে ১৫টি ভারতীয় গরু আটক করে বাঁশতলা বিওপি। বিশ লক্ষ নব্বই হাজার টাকা।

সর্বমোট ২৩টি ভারতীয় গরুর সিজার মূল্য ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা।

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট