1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ পাশের বাড়ি থেকে তিন বছর বয়সী শিশুর গালকাটা লাশ উদ্ধার মাইজভাণ্ডারী একাডেমির অন্তধর্মীয় সম্প্রীতি শীর্ষক সংলাপ হবিগঞ্জে সোনারতরী হোটেল থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার। খাদ্যবান্ধবের চাউল প্রচারে সাবেক ছাত্রদল নেতা জাকারিয়া চৌধুরী সেনাবাহিনীর অভিযানে আটক। গ্রাম ও সমাজ রক্ষায় আপসহীন থাকব সংবর্ধনায় গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক। গোপালগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল রাখার অপরাধে ৯ হাজার টাকা জরিমানা। সম্মান ও ভালোবাসায় বিদায় নিলেন পাইকরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা

গোয়াইনঘাটে তোয়াকুল কলেজের নবীন বরণ অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

 

হাবিব আহমদ,স্পেশাল প্রতিনিধি।

সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে নবাগত একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাসে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল কলেজের নবীন শিক্ষার্থীদেরকে।এছাড়া এনটিআরসিএ থেকে নিয়োগ প্রাপ্ত প্রভাষক বৃন্দকেও ফুল দিয়ে বরণ করা হয়।

মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে কলেজের প্রধান গেইট হতে সাজানো হয় গোটা কলেজ ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে।সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে।

শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষক ও আগত অতিথিবৃন্দ।তোয়াকুল কলেজে (২০২৫-২০২৬)শিক্ষাবর্ষে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ লোকমান হোসেন শিকদার। কলেজের প্রভাষক শিব্বির আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গভর্নিং বডির সদস্য হাজী সিরাজুল ইসলাম, সামসুদ্দিন আল আজাদ, তাহির আলী, রুহুল আমীন এবং বিভিন্ন বিষয়ের প্রভাষক বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। নবীন বরণ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও কলেজের সমৃদ্ধি কামনা করেন তোয়াকুল ইউপির বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ লোকমান ও সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট