1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ পাশের বাড়ি থেকে তিন বছর বয়সী শিশুর গালকাটা লাশ উদ্ধার মাইজভাণ্ডারী একাডেমির অন্তধর্মীয় সম্প্রীতি শীর্ষক সংলাপ হবিগঞ্জে সোনারতরী হোটেল থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার। খাদ্যবান্ধবের চাউল প্রচারে সাবেক ছাত্রদল নেতা জাকারিয়া চৌধুরী সেনাবাহিনীর অভিযানে আটক। গ্রাম ও সমাজ রক্ষায় আপসহীন থাকব সংবর্ধনায় গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক। গোপালগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল রাখার অপরাধে ৯ হাজার টাকা জরিমানা। সম্মান ও ভালোবাসায় বিদায় নিলেন পাইকরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা

জাফলং বাসস্ট্যান্ডে ১,৪৪০ পিস ভারতীয় ইনজেকশনসহ ৩ যুবক আটক!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

 

এ কে আজাদ সিলেট বিভাগীয় প্রতিনিধি:||

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং অবৈধভাবে ভারত থেকে আনা বিপুল পরিমাণ ইনজেকশন (ঔষধ) জব্দ করেছে থানা পুলিশ। এসময় এক টি গেইট লগ বাস ও তিনজনকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে পূর্ব জাফলং ইউনিয়নের জাফলং বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সিলেটগামী একটি গেইটলক বাসে তল্লাশি চালিয়ে ২৮৮ প্যাকেট ইনজেকশন (মোট ১৪৪০ পিস) জব্দ করা হয়।

আটককৃতরা হলেন—১। সাজেদ আহমদ (৩১) পিতা মো. আব্দুস সালাম, সাং মাহুতহাটি, নিজপাট, থানা জৈন্তাপুর।
২। আব্দুর রহিম (১৯), পিতা সুরুজ মিয়া, সাং বাউরবাগ কান্দি, থানা জৈন্তাপুর।
৩। মো. জুয়েল আহমদ (২৩), পিতা মো. রাজ্জাক মিয়া, সাং লাখেরপার, থানা গোয়াইনঘাট,

অভিযান পরিচালনা করেন সাব-ইন্সপেক্টর মোঃ মারুফ আল মুকিত ,এ এস আই নেহার চন্দ্র দাস, ও,এ এস আই রেজুয়ান আলী মোল্লা, সঙ্গে থাকা ফোর্সের সহায়তায় এই মালামাল আটক করেন। পরে জব্দকৃত ইনজেকশন, গেইটলক বাস ও আটককৃতদের গোয়াইনঘাট থানায় আনা হয়।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম তালুকদার দৈনিক খবরের কন্ঠ কে জানান, আটক তিনজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট