শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম গোপালগঞ্জে চরম উত্তেজনার মধ্য দিয়ে পালিত হচ্ছে লকডাউন কর্মসূচি লালমাইয়ে উপজেলা কৃষি কর্মকর্তাকে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা।  পানছড়িতে নির্বাহী অফিসার কে বদলি জনিত বিদায়ে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান। মাধবপুরে চা-বাগানের বিরুদ্ধে সংবাদ প্রকাশে, চাঁদাবাজির নাটক সাজিয়ে সাংবাদিককে পুলিশে সোপর্দ, বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে ভারতের কাছে হস্তান্তর! টুঙ্গিপাড়ায় বিক্ষুব্ধ জনতা মাইকে স্লোগান দিয়ে পুড়িয়ে দিল থানা। হবিগঞ্জ সদর হাসপাতালে এসআরবি’র অভিযান,৫ দালাল আটক,৭দিনের কারাদণ্ড প্রদান।  রাজারহাটে ১০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতা কে গ্রেফতার করেছে পুলিশ। নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা।
Title :

মাইজভাণ্ডারী একাডেমির অন্তধর্মীয় সম্প্রীতি শীর্ষক সংলাপ

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ২২০ বার পড়া হয়েছে

এম এ আকবর বিশেষ প্রতিনিধি
২৯ মার্চ ২০২৬ রবিবার এস জেড এইচ এম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন গবেষণা ও প্রকাশনা উইং ‘মাইজভাণ্ডারী একাডেমি’র উদ্যোগে ‘অন্তধর্মীয় সম্প্রীতি’ শীর্ষক একটি বিশেষ সংলাপ অনুষ্ঠিত হয়। ট্রাস্টের নিজস্ব মিলনায়তনে আয়োজিত এই সংলাপে সঞ্চালনা করেন চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ তরিকুল আলম।
প্রবন্ধ উপস্থাপন করেন সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ নুরুন্নবী আযহারী। প্রবন্ধের উপর আলোচনায় অংশগ্রহণ করেন ফরহাদাবাদ দরবার শরিফের আওলাদ সৈয়দ ফয়জুল আবেদীন আরমান, হযরত আলী শাহ্ (রহ.) জামে মসজিদের খতিব মোহাম্মদ রেজাউল মোস্তফা তানভীর আযহারী, ‘তাজকিয়া’র উপদেষ্টা এইচ. আর. মেহবুব জিকো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক অ্যাডভোকেট আবদুল্লাহ মুহাম্মদ ইকবাল, আল মোস্তফা ইনস্টিটিউটের পরিচালক ও পটিয়া হযরত শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা হাসান মুহাম্মদ শরফুদ্দীন, আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের প্রভাষক তাজুল ইসলাম চৌধুরী, মাইজভাণ্ডারী একাডেমির গবেষণা সহকারী মোহাম্মদ সাইদুল ইসলাম, মাইজভাণ্ডারী একাডেমির গবেষণা সহকারী ও এমফিল গবেষক মোহাম্মদ আকিব, মাইজভাণ্ডারী একাডেমির সদস্য মোহাম্মদ সাজীদুল হাসান চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের গ্রেজুয়েট হাফেজ মিজানুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিনহাজুল আলম, হাসনাত হাসান রাহাত ও সাজ্জাদ হোসেন শিবলুসহ প্রমুখ।
বক্তারা বলেন, মুসলমানদের জন্য অন্তধর্মীয় সম্প্রীতি অপরিসীম গুরুত্ব বহন করে। এ বিষয়ে সর্বপ্রথম ষাটের দশকে কথা বলেন বেলায়তে মোত্লাকা গ্রন্থের প্রণেতা অছিয়ে গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.)। অন্তধর্মীয় সম্প্রীতি অর্জনের জন্য প্রয়োজন: অন্তরের পরিশুদ্ধতা, বিনয়, সুস্থ মানসিকতা, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, অনর্থ পরিহার, অন্তর থেকে ঘৃণা দূর করা, প্রেম ও প্রেরণা সৃষ্টি, ভিন্ন মত ও পথ বিষয়ে সহনশীল মানসিকতা ইত্যাদি।
আলোচকরা মনে করেন, বর্তমান সময়ে এ ধরনের সংলাপ অত্যন্ত যুগোপযোগী ও গুরুত্বপূর্ণ। তাঁরা আরও বলেন, এমন সংলাপ আরও বেশি বেশি আয়োজন করা প্রয়োজন এবং ভিন্ন মতের স্কলারদের সাথে নিয়মিত সংলাপের আশা ব্যক্ত করেন। সবাই মাইজভাণ্ডারী একাডেমির এই মহৎ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews