1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ পাশের বাড়ি থেকে তিন বছর বয়সী শিশুর গালকাটা লাশ উদ্ধার মাইজভাণ্ডারী একাডেমির অন্তধর্মীয় সম্প্রীতি শীর্ষক সংলাপ হবিগঞ্জে সোনারতরী হোটেল থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার। খাদ্যবান্ধবের চাউল প্রচারে সাবেক ছাত্রদল নেতা জাকারিয়া চৌধুরী সেনাবাহিনীর অভিযানে আটক। গ্রাম ও সমাজ রক্ষায় আপসহীন থাকব সংবর্ধনায় গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক। গোপালগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল রাখার অপরাধে ৯ হাজার টাকা জরিমানা। সম্মান ও ভালোবাসায় বিদায় নিলেন পাইকরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা

টিভি নেটওয়ার্ক নিয়ে দ্বন্দ্বে তানোরে পুলিশের ওপর আক্রমন,আটক ১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

 

মো রাজু আহমেদ (রাজশাহী) জেলা প্রতিনিধি :

টিভি নেটওয়ার্ক (ডিস) সংযোগ নিয়ে দ্বন্দ্বের জের ধরে রাজশাহীর তানোরে পুলিশের উপর আক্রমনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। শুক্রবার দুপুরে থানা গেটের সামনেই এ ঘটনা ঘটে।

এসময় জুবায়ের আলী (৩৮) নামের একজনকে পুলিশ আটক করেছে। জুবায়ের স্থানীয় বিএনপির বহিস্কৃত নেতা মিজানুর রহমান মিজানের বরেন্দ্র ডিজিটাল কেবল টিভি নেটওয়ার্কের ম্যানেজার। তার বাড়ি তানোর পৌর এলাকার গুবিরপাড়া মহল্লায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নিজ এলাকায় তানোর উপজেলার কন্দপুর গ্রামের কৃষকদলের ওয়ার্ড সভাপতি মোকলেছ আলী (৪০) ‘ময়না কেবল টিভি নেটওয়ার্ক’ ব্যবসা পরিচালনা করে আসছেন। তবে সম্প্রতি সেখানে বরেন্দ্র ডিজিটাল কেবল টিভি নেটওয়ার্কের সংযোগ দেয়া হয়। এ নিয়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে বৃহস্পতিবার বিরোধ সৃষ্টি হয়। ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ দেয়া হয়। শুক্রবার থানায় তা সমাধানের জন্য বসা হয়। এসময় মোকলেছের লোকজন থানার সামনে আসলে তাদের মারধরের চেষ্টা করা হয়। এসময় বাধা দিতে গিয়ে পুলিশের ওপর হামলা চালায় বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্কের লোকজন। এসময় আহত হন এএসআই রুহুল আমীন ও এক কন্টটেবল।

কৃষকদলের ওয়ার্ড সভাপতি মোকলেছ আলী বলেন, ঘটনাটি সমাধনের জন্য তার লোকজন নিয়ে থানার সামনে উপস্থিত হলে বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্কের ম্যানেজার জুবায়ের, ইলিয়াস ও জাকির ‘মব’ সৃস্টি করে তাকে ও তার লোকজনের ওপর হামলা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করলে উল্টো পুলিশের ওপর হামলা চালানো হয়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে তানোর থানার ওসি ফোন ধরেন নি। তবে জেলা পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম বলেন, এ সংক্রান্ত বিষয়ে তিনি অবগত নন। তবে থানায় পুলিশের ওপর হামলা হয়ে থাকলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট