1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ পাশের বাড়ি থেকে তিন বছর বয়সী শিশুর গালকাটা লাশ উদ্ধার মাইজভাণ্ডারী একাডেমির অন্তধর্মীয় সম্প্রীতি শীর্ষক সংলাপ হবিগঞ্জে সোনারতরী হোটেল থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার। খাদ্যবান্ধবের চাউল প্রচারে সাবেক ছাত্রদল নেতা জাকারিয়া চৌধুরী সেনাবাহিনীর অভিযানে আটক। গ্রাম ও সমাজ রক্ষায় আপসহীন থাকব সংবর্ধনায় গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক। গোপালগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল রাখার অপরাধে ৯ হাজার টাকা জরিমানা। সম্মান ও ভালোবাসায় বিদায় নিলেন পাইকরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা

নরসিংদীর শিবপুরে ৭২টি পূজা মণ্ডপে সরকারী অনুদান বিতরণ। 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর শিবপুর আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলার ৭২ টি পূজা মন্ডপে সরকারী অনুদান জি,আর, চাল বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। অদ্য ২৪শে সেপ্টেম্বর ২০২৫ ইং বুধবার বিকেলে শিবপুর উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফারজানা ইয়াসমিন শিবপুর উপজেলা পূজা মন্ডপ এর সভাপতি ও সাধারণ সম্পাদক এদের হাতে বরাদ্দ চালের ডিও তুলে দেন। এসময় উপজেলার ৭২টি পূজা মন্ডপে ৩৬ মেট্র্রিক টন চাল দেওয়া হয়। শিবপুর উপজেলা নির্বার্হী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার,নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী,শিবপুর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃধা,শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন,শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, শিবপুর উপজেলা জামায়াতে ইসলাম এর আমির মোস্তাফিজুর রহমান কাও সার ,শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি বিপ্লব চক্রবর্তী,সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ গোস্বামী,শিবপুর উপজেলা হিন্দু মহাজোট এর সভাপতি কিশোর কুমার,সাধারণ সম্পাদক রাজন রায়,উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক লিটন চন্দ্র বর্মণ,সদস্য সচিব উজ্জ্বল চন্দ্র বর্মণসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃ বৃন্দ,বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ সহ সকল পূজা মন্ডপ এর ,সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। এছাড়াও নরসিংদীর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী এর ব্যক্তিগত অর্থায়নে শিবপুর উপজেলা ৭২ টি পূজা মন্ডপে প্রতিটিতে ৫ হাজার ৫০০ টাকা করে মোট তিন লক্ষ ৯৬ হাজার টাকা পূজা উদযাপন এর জন্য অনুদান বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট