1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদী জনসমাবেশ মোহনগঞ্জে পুলিশের ধাওয়ায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা ফেলে পালাল চোর। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি’র রাধাগঞ্জ ইউনিয়নের সাধারণ সম্পাদক বহিষ্কার সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ,ঝুঁকি নিয়ে চলাচল২০গ্রামের মানুষ। পাংশায় আদালতের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ। গোয়াইনঘাট সদর ইউনিয়নের ওলির খালের ওপর সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ গোপালগঞ্জে কুশলা ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মারুফের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। ঝিনাইদহে বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষে জড়াল দুই পক্ষ গোয়াইনঘাট অটো চালক সমবায় সমিতির ১৬ সদস্যের নতুন কমিটি গঠন। মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে কোটালীপাড়ার রতি কান্ত নিহত।

বিশ্ব পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

সিলেট জেলা প্রতিনিধি:
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে “টেকসই উন্নয়নে পর্যটন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলংয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালিটি পর্যটন কেন্দ্রের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের পরিচালনায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ তপন তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, জাফলং হোটেল-মোটেল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন লিপু।
স্বাগত বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য মিনহাজ উদ্দিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জালাল হোসেন, গোয়াইনঘাট থানার এস আই মারুফ আল মুকিত, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আহাদ, আশুক সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির উদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জাফলং শাখার সভাপতি অংশু গোসাই রানা, জাফলং সীমান্ত ঐক্য পরিষদের আহ্বায়ক ডালিম আহমেদসহ জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতি, বৃহত্তর জাফলং সংগ্রাম পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতি, জাফলং ট্যুরিস্ট গাইড ও ষ্টুডিও মালিক সমিতি, জাফলং ট্যুরিস্ট গাইড ও পর্যটন নৌকা চালক যুব সংঘ, জাফলং পর্যটন ইঞ্জিন নৌকা চালক যুব সংঘ, জাফলং ফটোগ্রাফার সমিতি, জাফলং ট্যুরিস্ট গাইড ও হ্যান্ডবোর্ড যুব সংঘ, জাফলং পর্যটন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ জাফলং পর্যটন সংশ্লিষ্টরা।
সভায় পর্যটন খাতকে ভবিষ্যতে এগিয়ে নিতে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকলকে একসাথে কাজ করতে হবে। পর্যটনে বিনিয়োগের পাশাপাশি পরিবেশ বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। পর্যটনে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের ভাবমূর্তি তৈরিতে এই শিল্পের ভূমিকা অনেক। তাই এটিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে এশিয়ার অন্যতম পর্যটন গন্তব্যে পরিণত করতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসার আহ্বান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট