1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ পাশের বাড়ি থেকে তিন বছর বয়সী শিশুর গালকাটা লাশ উদ্ধার মাইজভাণ্ডারী একাডেমির অন্তধর্মীয় সম্প্রীতি শীর্ষক সংলাপ হবিগঞ্জে সোনারতরী হোটেল থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার। খাদ্যবান্ধবের চাউল প্রচারে সাবেক ছাত্রদল নেতা জাকারিয়া চৌধুরী সেনাবাহিনীর অভিযানে আটক। গ্রাম ও সমাজ রক্ষায় আপসহীন থাকব সংবর্ধনায় গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক। গোপালগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল রাখার অপরাধে ৯ হাজার টাকা জরিমানা। সম্মান ও ভালোবাসায় বিদায় নিলেন পাইকরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা

গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের কারাদণ্ড

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

 

শামীম আহমদ, জেলা প্রতিনিধি,

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার হাজিপুর ইউনিয়নের লাঠি গ্রামে এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস।
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে দুই অভিযুক্তকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া ইজারা বহির্ভূত স্থান থেকে বালু বহনকারী ছয়টি স্টিলের তৈরি বোট জব্দ করে নদীর পাড়ে ডুবিয়ে ধ্বংস করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের মাধ্যমে পরিবেশ ও নদী তীরবর্তী এলাকার ক্ষতি সাধন করা হচ্ছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ইজারা ব্যতীত কোনো ব্যক্তি বা গোষ্ঠী বালু উত্তোলন করতে পারবে না। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট