1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ পাশের বাড়ি থেকে তিন বছর বয়সী শিশুর গালকাটা লাশ উদ্ধার মাইজভাণ্ডারী একাডেমির অন্তধর্মীয় সম্প্রীতি শীর্ষক সংলাপ হবিগঞ্জে সোনারতরী হোটেল থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার। খাদ্যবান্ধবের চাউল প্রচারে সাবেক ছাত্রদল নেতা জাকারিয়া চৌধুরী সেনাবাহিনীর অভিযানে আটক। গ্রাম ও সমাজ রক্ষায় আপসহীন থাকব সংবর্ধনায় গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক। গোপালগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল রাখার অপরাধে ৯ হাজার টাকা জরিমানা। সম্মান ও ভালোবাসায় বিদায় নিলেন পাইকরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা

গোয়াইনঘাটে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে ওসি’র মতবিনিময়.

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

.
শামীম আহমদ,জেলা প্রতিনিধি।

সিলেটের গোয়াইনঘাটে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার।

সোমবার (২৯ সেপ্টেম্ব) বেলা ১২ টায় গোয়াইনঘাট প্রেসক্লাবের নিজস্ব হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি মো. মনজুর আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, আব্দুল মালিক, সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, বর্তমান সহ-সভাপতি আবুল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির উদ্দিন, সদস্য নজরুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা, বিলাল উদ্দিন, যুগ্ম-সম্পাদক হারুন আর রশিদ, সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, অর্থ সম্পাদক আজিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিক সরকার, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম, সদস্য আলী হোসেন, হারুন অর রশিদ, দুর্গেস চন্দ্র সরকার বাপ্পি, ফয়সাল আহমদ সাগর, শাহ আলম, মনছুর আলম, কাওসার আহমদ রাহাত, সাইদুল ইসলাম, লোকমান হাফিজ, বদরুল ইসলাম, মনিরুজ্জামান মনিরসহ,শামীম আহমদ কর্মরত সংবাদ কর্মীরা।

 

মতবিনিময় সভায় ওসি মো. তরিকুল ইসলাম তালুকদার বলেন, “গোয়াইনঘাট একটি সীমান্তবর্তী ও বিস্তৃত থানা এলাকা। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাবো। মাদককে সর্বোচ্ছ প্রায়োরিটি দিয়ে কাজ করবে পুলিশ।
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা সব সময় প্রয়োজন। পুলিশের ইতিবাচক কর্মকাণ্ডগুলো গণমাধ্যমে তুলে ধরলে পুলিশ বিভাগ আরও উৎসাহ ও অনুপ্রাণিত হবে।

তিনি আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে। সাংবাদিকরা পেশাদারিত্ব বজায় রেখে পাশে থাকলে গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা করছি। পুলিশ-সাংবাদিক এক হয়ে কাজ করলে কোন অপশক্তি আমাদের ক্ষতি করতে পারবে না।

সভায় উপস্থিত সাংবাদিকরা পুলিশের সাথে পেশাদারিত্ব বজায় রেখে আইনশৃঙ্খলা রক্ষার কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট