1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ পাশের বাড়ি থেকে তিন বছর বয়সী শিশুর গালকাটা লাশ উদ্ধার মাইজভাণ্ডারী একাডেমির অন্তধর্মীয় সম্প্রীতি শীর্ষক সংলাপ হবিগঞ্জে সোনারতরী হোটেল থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার। খাদ্যবান্ধবের চাউল প্রচারে সাবেক ছাত্রদল নেতা জাকারিয়া চৌধুরী সেনাবাহিনীর অভিযানে আটক। গ্রাম ও সমাজ রক্ষায় আপসহীন থাকব সংবর্ধনায় গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক। গোপালগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল রাখার অপরাধে ৯ হাজার টাকা জরিমানা। সম্মান ও ভালোবাসায় বিদায় নিলেন পাইকরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা

অসহায় কৃষ্ণ ত্রিপুরার পাশে মানবতার হাত বাড়াল পানছড়ি যুবদল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

 

মোঃহেলাল উদ্দিন,পানছড়ি, খাগডাছড়ি প্রতিনিধিঃপানছড়ি উপজেলার এক নিঃস্ব ও এতিম যুবক কৃষ্ণ ত্রিপুরার জীবনে এক টুকরো আশার আলো জ্বালাল উপজেলা যুবদল।বহু বছর আগে পিতা-মাতাকে হারিয়ে একাকী জীবনযাপন করা কৃষ্ণ দীর্ঘদিন ধরে অসহায়ভাবে দিন কাটাচ্ছিলেন।কৃষি শ্রমে জীবিকা নির্বাহ করলেও থাকার মতো একটি ঘর না থাকায় সামাজিক জীবনে নানা বাধার সম্মুখীন হচ্ছিলেন তিনি।এমন পরিস্থিতিতে কেউ তাকে কোন মেয়ে বিয়ে দিতেও রাজি ছিলেন না।

এই কঠিন বাস্তবতায় মানবিক দায়িত্ববোধ থেকে জননেতা ওয়াদুদ ভুইয়ার নির্দেশে তার পাশে দাঁড়ায় পানছড়ি উপজেলা যুবদল।সংগঠনের উদ্যোগে কৃষ্ণ ত্রিপুরার জন্য একটি ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে,পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে।

সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আবছার, সদস্য সচিব মোঃ সেলিমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।এসময় সদস্য সচিব মোঃ সেলিম বলেন, “যুবদল শুধু রাজনৈতিক সংগঠন নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোর একটি পরিবার। সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে ভবিষ্যতেও আমরা একইভাবে মানবিক কাজ চালিয়ে যাব।”

কৃষ্ণ ত্রিপুরার চোখেমুখে এখন কৃতজ্ঞতার ছাপ স্পষ্ট। জীবনের কঠিন সংগ্রামে যুবদলের এই সহযোগিতা তার জন্য শুধু একটি ঘর নয়, এটি নতুন করে বাঁচার সাহস ও আশার প্রতীক হয়ে উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট