1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সর্বশেষ :
গ্রাম ও সমাজ রক্ষায় আপসহীন থাকব সংবর্ধনায় গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক। গোপালগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল রাখার অপরাধে ৯ হাজার টাকা জরিমানা। সম্মান ও ভালোবাসায় বিদায় নিলেন পাইকরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দৌলতদিয়া বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা। ‎বাহুবলে মোটরসাইকেল-তেলের লড়ির সংঘর্ষে আরোহীর মৃত্যু‎। বন্ধ হয়ে যাওয়া মন্দিরে পুজোর নির্দেশ দিলেন,চেয়ারম্যান আকিদুল বিশ্বাস। খানসামা উপজেলার বিভিন্ন বাসন্তী পূজা মণ্ডপ ও হরিবাসর পরিদর্শন গভীর রাতে গরু লুটে বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বার পেটে লাথি, মৃত সন্তান প্রসব। হবিগঞ্জে খোয়াই নদীর মাটি অবৈধভাবে উত্তোলনের অভিযোগে ১০টি ড্রামট্রাক আটক। গোপালগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা।

মাধবপুরে বিপুল পরিমাণ মাদকসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।।

হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ১৪০ বোতল ভারতীয় মাদক সিরাপ এস্কাফসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ২টার দিকে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ খাইরুল বশরের নেতৃত্বে এসআই জয় পাল, এএসআই হান্নান ও সঙ্গীয় ফোর্স তেলিয়াপাড়া চা বাগানের মিশন লাইন এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে পংকজ উরাং-এর ঘরের ড্রাম থেকে ১৪০ বোতল ভারতীয় সিরাপ এস্কাফ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত পংকজ উরাং তেলিয়াপাড়া চা বাগান এলাকার মৃত ফিলিপ উরাং-এর ছেলে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্ল্যা জানান, উদ্ধারকৃত মাদকসহ আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট