1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে চিতলমারীতে মোটরসাইকেল বাস মুখোমুখি সংঘর্ষে একজন নিহত কালুখালীতে ভ্রাম‍্যমান আদালতের অভিযান, দুই বাসে ৭০ হাজার টাকা জরিমানা। কোটালীপাড়ায় ফুট চাষীদের মাথায় হাত গোপালগঞ্জে নবনিযুক্ত জেলা প্রশাসক কে জেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান। গোয়াইনঘাটে বালুর আড়ালে ভারতীয় ৭৬ বস্তা জিরা,ট্রাক জব্দ ও চালক আটক! ফটিকছড়িতে গণশুনানি ছাড়া হারুয়ালছড়ি ইউনিয়ন অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন  লাখাইয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার। হবিগঞ্জে বিজিবি অভিযানে ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার। মাধবপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে মহিলাসহ ৪ জন নিহত। মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক।

পানছড়িতে কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

 

মোঃহেলাল উদ্দিন,পানছড়ি,খাগড়াছড়ি প্রতিনিধিঃখাগড়াছড়ি জেলা পানছড়ি উপজেলাতে “কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায়” দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৫ ও ২৬ নভেম্বর ২০২৫ সকাল ১০টা থেকে উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পানছড়ির আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উপ-পরিচালক নাসির উদ্দিন চৌধুরী।

এ সময় পানছড়ি উপজেলা কৃষি অফিসার মো: আব্দুস সালাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইব্রাহিম খলিল উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি নাসির উদ্দিন চৌধুরি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন,বর্তমানে কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি,সঠিক বীজ,সার ও যথাযথ পরিচর্যার বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা আরও দক্ষ হয়ে উঠবেন এবং নিজেদের উৎপাদন ব্যবস্থায় উন্নয়ন ঘটাতে পারবেন।

প্রশিক্ষণে বিভিন্ন কৃষি প্রযুক্তি, আধুনিক বীজ ব্যবস্থাপনা,মাটির স্বাস্থ্য রক্ষা,রোগবালাই দমনসহ খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে স্থানীয় কৃষকদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

আরো জানান,প্রকল্পের আওতায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট