বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

নবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের দায়ে ৬০হাজার টাকা জরিমানা।

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

মীর দুলাল।।  হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও সংরক্ষণসহ নানা অনিয়মের অভিযোগে
সুবর্ণ আইসক্রিম ফ্যাক্টরিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।

অভিযান চলাকালে উপজেলার কূর্শি ইউনিয়নের বাংলাবাজার এলাকার নিউ সুবর্ণ আইসক্রিম ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি ও সংরক্ষণের পাশাপাশি উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ বিহীন পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়।

এছাড়াও মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কালার, ফ্লেভার ও ক্রিম ব্যবহার করা হচ্ছিল।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১, ৫০, ৫১ ও ৫২ ধারায় প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে প্রসিকিউশনে সহায়তা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আমজাদ হোসেন।

নবীগঞ্জ উপজেলা প্রশাসন জানায়, নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews